এসআই অমিতাভ মালিকের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি অভিযুক্ত বিমল গুরুংয়ের
রাজ্য পুলিশের এসআই অমিতাভ মালিকের খুনের খোদ অভিযুক্ত বিমল গুরুং-ই সিবিআই তদন্ত দাবি করলেন।
পাহাড়ে মোর্চার হামলায় শহিদ রাজ্য পুলিশের এসআই অমিতাভ মালিকের খুনের খোদ অভিযুক্ত বিমল গুরুং-ই সিবিআই তদন্ত দাবি করলেন। পাহাড়ে আত্মগোপন করা অবস্থায় নতুন অডিও বার্তা সামনে এসেছে বিক্ষুব্ধ মোর্চা সভাপতির। সেখানে তিনি শুধু অমিতাভ মালিকের মৃত্যুই নয়, পাহাড়ে অশান্তি, বিস্ফোরণ, অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘুরিয়ে নিজের ঘাড় থেকে দোষ ঝাড়ার চেষ্টা করেছেন তিনি।

গুরুং অডিও বার্তায় জানিয়েছেন, পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত হোক। সিংলায় এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনা সিবিআইকে দিয়ে তদন্ত করালেই সব সত্যি সামনে আসবে বলে দাবি গুরুংয়ের।
পাহাড়ে সাম্প্রতিক সময়ে সমস্ত গন্ডগোলের জন্য বিমল গুরুংয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্য সরকার। পাল্টা গুরুং রাজ্য সরকারকে পাহাড়ে অশান্তির জন্য দোষারোপ করেছেন।
পাশাপাশি পাহাড়ের তৃণমূলের মন্ত্রী গৌতম দেবকে পাহাড়ে অশান্তির জন্য কাঠগড়ায় তুলে বিমল গুরুং তাঁকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। পাহাড়ে জনজীবন তৃণমূলের জন্য বিপর্যস্ত হয়েছে বলে অডিও বার্তায় দাবি করেছেন মোর্চার একসময়ের সুপ্রিমো।
এদিকে পলাতক বিমল গুরুং ৩০ অক্টোবর পাহাড়ে সভা করবেন বলে যে দাবি করেছেন তার ভিত্তিতে আগেভাগে গুরুংয়ের খোঁজ পেতে বিভিন্ন এলাতায় তল্লাশি জারি রেখেছে রাজ্য পুলিশ। দফায় দফায় পুলিশি অভিযান চলছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications