পাহাড়ে অনির্দ্দিষ্টকালের বনধের ডাক মোর্চার , কড়া হাতে অশান্তি দমনে প্রস্তুত প্রশাসন

ফের সোমবার থেকে দার্জিলিং-এ অনির্দ্দিষ্টাকলের জন্য সরকারি অফিস কিংবা প্রতিষ্ঠান বনধের ডাক দেয় মোর্চা।

মুখ্যমন্ত্রী পাহাড় ছাড়ার পরই বদলে গেল গোর্খা জনমুক্তি মোর্চার সুর। প্রথমে শুক্রবারের বনধের জন্য দুঃপ্রকাশ করেন মোর্চা নেতা বিমল গুরুং , পরে ফের সোমবার থেকে দার্জিলিং-এ অনির্দ্দিষ্টাকলের জন্য সরকারি অফিস কিংবা প্রতিষ্ঠান বনধের ডাক দেয় মোর্চা। এদিকে, পাহাড়ে অশান্তির ঘটনায় ৫ মোর্চা সমর্থককে গ্রেফতার করে পুলিশ।

তবে, এই বনধ শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে হওয়ার ডাক দিয়েছে মোর্চা। উল্লেখ্য হোটেল, দোকানপাট,স্কুল, গাডি়ঘোড়া সবই চালু থাকবে। বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানই বনধের আওতার বাইরে থাকবে । এছাড়াও পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রের কাছে দরবার করতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এদিকে, পাহাড় সমস্য়া সমাধানে তার আগেই সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর হস্তক্ষেপ দাবি করে এসেছেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া।

এর আগে , পাহাড়ের উত্তাল পরিস্থিতি যেভাবে প্রশাসন সামাল দিয়েছে, ও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি কোনও মতেই পাহাড়ে অশান্তি বরদাস্ত করবেন না। শুধু তাই নয়, এবিষয়ে কোনও মতেই তিনি ছেড়ে দেওয়া পাত্রী নন অশান্তি সৃষ্টিকারীদের।

অতীতে, জিএনএলএফ নেতা সুবাস ঘিসিং-এর সঙ্গে মাহাকরণের বার্তা দেওয়া নেওয়ার পরও, অনেকবারই তাঁর নেতৃত্বে অশান্তি দেখেছে পাহাড়। সেসময় সুবাস ঘিসিং এর আন্দোলনের মোকাবিলায় কয়েকজন নামকরা আইপিএস অফিসারকে পাহাড়ে পাঠানো হয়। ৩১ বছর বাদেও আবার এই নতু করে জ্বলে ওঠা পাহাড়ি আন্দোলনকে বাগে আনতে ৩ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্বে সেখানে পাঠানো হয়েছে।

এদিকে, পাহাড়ের বনধকে মোকাবিলা করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী সহ , সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তারা। শনিবার পাহাড় ছাড়ার কয়েকঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী বলেন, "বনধ্ বেআইনি। হাইকোর্ট বলেছে। আসা করি শুভ বুদ্ধির উদয় হবে।" তবে সোমবার থেকে শুরু হতে চলা আনির্দ্দিষ্ট কালের বনধ্ যে কঠোর হাতে দমন করতে তৈরি প্রশাসন , সে ইঙ্গিত স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+