মোর্চা কি একলা চলবে! নাকি এবার গাঁটছড়া তৃণমূলের সঙ্গে, স্ট্রাটেজি-বৈঠকে বিনয়

পঞ্চায়েত নির্বাচন দিন ঘোষণার পর রাজ্যের সমস্ত রাজনৈতিক দল যখন নিজের নিজের কৌশল স্থির করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে, তখন হাত গুটিয়ে বসে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

পঞ্চায়েত নির্বাচন দিন ঘোষণার পর রাজ্যের সমস্ত রাজনৈতিক দল যখন নিজের নিজের কৌশল স্থির করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে, তখন হাত গুটিয়ে বসে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং ও কালিম্পংয়ে এবারও নির্বাচন নেই ঠিকই, কিন্তু নির্বাচন রয়েছে তরাই-ডুয়ার্সে। সেই তরাই-ডুয়ার্স নিয়ে এখনও মোর্চা স্ট্র্যাটেজি স্থির করে উঠতে পারেনি।

মোর্চা কি একলা চলবে! নাকি এবার গাঁটছড়া তৃণমূলের সঙ্গে, স্ট্রাটেজি-বৈঠকে বিনয়

জিজেএম সুপ্রিমো বিনয় তামাং জানিয়েছেন, তরাই-ডুয়ার্সের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁরা কী কৌশল নেবেন, তা স্থির করতে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। আগামী ৫ এপ্রিল মোর্চাপ কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপরই স্থির হবে, তাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, নাকি একলা চলো নীতি নেবেন।

পাহাড়ে শান্তি ফেরার পরই বর্তমান মোর্চা নেতৃত্ব রাজ্যের শাসকদলের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছে। খাতায়-কলমে জোট না হলেও মোর্চা সম্প্রতি বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলের সঙ্গেই পথ চলছে। তবে এখনও কোনও নির্বাচনেই দুই দল জোট বেঁধে লড়েনি। পাহাড়ে পুরসভা নির্বাচনে মোর্চার বিরুদ্ধে লড়াই করে একটি পুরসভা জিতেছে তৃণমূল। অন্য তিন পুরসভাতেও প্রতিনিধি পাঠিয়েছে।

এই অবস্থায় পঞ্চায়েতে যদি মোর্চা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়ে, তা রাজ্য রাজনীতিতে এক অভিনব ঘটনা হবে। বিনয় তামাং অবশ্য এ ব্যাপারে ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। ৫ এপ্রিল কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই তাঁদের চলার পথ স্থির করা হবে বলে মত প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, তরাই-ডুয়ার্সের বহু এলাকাতেই মোর্চা শক্তিশালী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+