ছত্তিশগড়-রাজস্থান পারলে কেন নয় বাংলা, রাজ্যেও পেট্রোল-ডিজেলের দাম কমানোয় জোর সওয়াল অধীরের

ছত্তিশগড়-রাজস্থান পারলে কেন নয় বাংলা, রাজ্যেও পেট্রোল-ডিজেলের দাম কমানোয় জোর জওয়াল অধীরের

এখন পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম কমালেও পরে আর দাম বাড়ানো হবে না, এই প্রতিশ্রুতি দিচ্ছে না বিজেপি (bjp)। উপনির্বাচনে ধাক্কা আর সামনে ৫ রাজ্যের নির্বাচন থাকাতেই দাম কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গেরও সামিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে ভারতে ভূখণ্ডে চিনের দখল নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।

রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি

রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি

রাজ্যেরও পেট্রোল ও ডিজেলের দাম কমার ব্যাপারে সওয়াল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রের আরও দাম কমানো উচিত, রাজ্য সরকারেরও এই প্রক্রিয়ায় যুক্ত হওয়া উচিত। তিনি বলেছেন, ছত্তিশগড় সরকার অনেক আগেই ভ্যাট কমিয়েছে। পঞ্জাবের কংগ্রেস সরকারও ভ্যাট কমিয়েছে। তিনি বলেছেন, ছত্তিশগড় ও পঞ্জাব সরকার পারলে পশ্চিমবঙ্গেরও ভাবা উচিত।

দাম কমানো নিয়ে বিজেপিকে কটাক্ষ

দাম কমানো নিয়ে বিজেপিকে কটাক্ষ

অধীর চৌধুরী বলেছেন, পেট্রোল ও ডিজেলের দাম বিজেপি কমাল তখনই যখন তারা উপনির্বাচনে ধাক্কা খেল। তিনি বলেছেন, হিমাচল, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে ধাক্কা খাওয়ার পরে বিজেপির হুঁশ ফিরেছে। তিনি বলেছেন, সামনে পাঁচটি রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি জ্বালানির দাম কমাতে বাধ্য হয়েছে।

 বিজেপি অনেক কিছুই বলছে না

বিজেপি অনেক কিছুই বলছে না

অধীর চৌধুরী বলেছেন, বিজেপি পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানো নিয়ে প্রচার করছে। কিন্তু তারা বলছে না, অরুণাচল ও উত্তরাখণ্ডে ভারতীয় ভূখণ্ডে ঢুকে তারা ক্যাম্প তৈরি করেছে। বিজেপি বলছে না লাদাখে কয়েকশো কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই মুহূর্তে ৫৬ ইঞ্চির ছাতি ওয়ালা চুপ কেন প্রশ্ন করেছেন তিনি। চিনকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।

অবস্থায় কি বদল আনতে পেরেছে বিজেপি সরকার

অবস্থায় কি বদল আনতে পেরেছে বিজেপি সরকার

কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া ৩০ নভেম্বর শেষ হবে। যা নিয়ে অন্য বিরোধী দলগুলির মতো প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, যে কারণে সারা দেশে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছিল, তা কি পরিবর্তন করতে পরেছে বিজেপি সরকার। তিনি বলেছেন অপুষ্টি কিংবা দারিদ্রতায় কোনও পরিবর্তন হয়নি। বরং সারা বিশ্বে বাংলাদেশের থেকে পিছিয়ে গিয়েছে ভারত। করোনার কারণে গরিব মানুষের রুটি-রুজি শেষ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে কোনও যুক্তিতেই বিনা পয়সায় রেশন দেওয়া বন্ধ হওয়া উচিত নয়, বলেছেন অধীর চৌধুরী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+