আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে নয়া মোড়, উদয়নের ল্যাপটপে প্রেমিকার নগ্ন ছবি!
আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে নয়া মোড়। উদয়নে ল্যাপটপ পরীক্ষা করে মিলেছে প্রেমিকার নগ্ন ছবি। তবে কি আকাঙ্ক্ষাকে ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করত উদয়ন?
বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি : আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে নয়া মোড়। উদয়নে ল্যাপটপ পরীক্ষা করে মিলেছে প্রেমিকার নগ্ন ছবি। আর তাতেই নয়া জল্পনা তৈরি হয়েছে তদন্তকারীদের মনে। তবে কি আকাঙ্ক্ষাকে ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করত উদয়ন? টাকা হাতানোর ফন্দিতেই আকাঙ্ক্ষাকে ব্ল্যাকমেলিংয়ের পরিকল্পনা সাজিয়ে ছিল সে?[২০১০ সালে বাবা-মাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল উদয়ন, খুনের মোটিভ চমকে দেওয়ার মতো]
উদয়নের ভোপালের সাকেতনগরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ। সেই ল্যাপটপেই আকাঙ্খার নগ্ন ছবি উদ্ধার করেছে পুলিশ। এই চবিগুলির মধ্যে রয়েছে বেডরুমের ছবিও। এই ছবিই এখন নতুন করে ভাবাচ্ছে তদন্তকারীদের।[আমেরিকান সিনেমা 'ডেভিলস নট'-এর অনুকরণে আকাঙ্ক্ষা খুনের ছক উদয়নের!]

পুলিশ ইতিমধ্যেই একটা ব্যাপারে পরিষ্কার যে, বিকৃত মানসিকতা থেকেই এরকম নানা কাণ্ডকারখানা করে গিয়েছে। তার সাইকো কিলার তকমাও মিলেছে ইতিমধ্যে। এবার পুলিশ ভাবতে শুরু করেছে, শুধু বিকৃত মানসিকতাই নয়, এই সবকিছুর পিছনে রয়েছে টাকা হাতানোর গভীর ষড়যন্ত্র। একেবারে মেপে মেপে প্রতিটি পদক্ষেপ ফেলেছে উদয়ন।[শহরের আতঙ্ক এবার 'ফেসবুক কিলার'!]
আকাঙ্ক্ষা যদি প্রেমিকাই হবে উদয়নের, তবে তার নগ্ন ছবি কেন থাকবে ল্যাপটপে। উদয়নকে জিজ্ঞাসাবাদ করেই এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে পুলিশ। পুলিশ নিশ্চিত হতে চাইছে, নিতান্তই বিকৃত মানসিকতা থেকে প্রেমিকার নগ্ন ছবি নিজের ল্যাপটপে রেখেছিল, নাকি ব্ল্যাকমেলিংয়ের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিল সে।[আকাঙ্খার আগে নিজের বাবা-মাকেও খুন করেছে উদয়ন, দাবি ভোপাল পুলিশের]
গত বছর পুজোর সময় বাঁকুড়ায় এসে আকাঙ্ক্ষার পরিবারকে ভোপালে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছিল সেষ তাদের আমেরিকা নিয়ে যাওয়ার জন্যও প্রলোভন দেখিয়েছিল। এই সবের পিছনে উদয়নের ব্ল্যাকমেলিং তত্ত্বই সামনে এসে পড়ছে।












Click it and Unblock the Notifications