অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় গাড়ি আটকে গুলি দাদার শ্যালিকাকে

দাদার শ্যালিকার অন্যত্র বিয়ের ঠিক হয়ে যাওয়া মানতে পারেনি প্রেমিক। তাই বদলা নিতে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় গাড়ি আটকে প্রেমিকাকে লক্ষ করে গুলি চালাল সে।

উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল : দাদার শ্যালিকার অন্যত্র বিয়ের ঠিক হয়ে যাওয়া মানতে পারেনি প্রেমিক। তাই বদলা নিতে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় গাড়ি আটকে প্রেমিকাকে লক্ষ করে গুলি চালাল সে। সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক রণজিৎ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় গাড়ি আটকে গুলি দাদার শ্যালিকাকে


বেশ কিছুদিন ধরে দাদার শ্যালিকার সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক তৈরি হয়েছিল রণজিতের। কিন্তু প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। সেই বিয়ে উপলক্ষেই গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্মরজিৎ বৈদ্য শ্যালিকা ও তাঁর শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে পুজো দিতে যাচ্ছিলেন। গোপালনগর বিভূতিভূষণ পাঠাগারের সামনে তাঁদের পথ আটকায় ভাই রণজিৎ।

স্মরজিতের শ্যালিকার সঙ্গে রাস্তার উপরই উত্তপ্ত বাক্য বিনিময় হয় রণজিতের। তখনই প্রেমিকাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সে। এলাকাবাসী তাকে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল। তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+