বিয়ে করতে রাজি হয়নি প্রেমিক, প্রত্যাখ্যাত কিশোরী প্রেমিকার কীর্তি শুনলে আঁতকে উঠবেন

বারবার বিয়ের জন্য প্রেমিকের কাছে অনুনয়-বিনয় করেছিল প্রেমিকা। কিন্তু প্রেমিক কথা শোনেনি। প্রত্যাখ্যান করেছে প্রেমিকার আর্জি। তারপরই নবম শ্রেণির ছাত্রী ঘটিয়ে ফেলল মর্মান্তিক কাণ্ড।

বারবার বিয়ের জন্য প্রেমিকের কাছে অনুনয়-বিনয় করেছিল প্রেমিকা। কিন্তু প্রেমিক কথা শোনেনি। প্রত্যাখ্যান করেছে প্রেমিকার আর্জি। তারপরই নবম শ্রেণির ছাত্রী ঘটিয়ে ফেলল মর্মান্তিক কাণ্ড। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড খেয়ে নিল কিশোরী প্রেমিকা। শেষ রক্ষা হয়নি, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেও হার মানতে হল।

বিয়ে করতে রাজি হয়নি প্রেমিক, অ্যাসিড খেয়ে মৃত প্রেমিকা

চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের বড়ঞা থানার কামদেববাটি গ্রামে। বুধবার দুপুরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। মৃত ছাত্রীর নাম মাম্পি দাস। বয়স ১৫ বছর। কামদেববাটি গ্রামের বাসিন্দা মাম্পি সাটিতারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মাস ছয়েক আগে গ্রামেরই উৎপল দাসের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল।

উৎপল ওই স্কুলেরই একাদশ শ্রেণির ছাত্র। উভয়ের প্রণয়ঘটিত সম্পর্ক বিয়েতে পরিণত করতে মাম্পি চাপ দিতে শুরু করে। তখনই বেঁকে বসে উৎপল। মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে ফোনে কথা বলার সময় ঝগড়া হয়। কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না উৎপল।

তারপরই মাম্পি অ্যাসিড খেয়ে নেয়। মাম্পির বাড়ির সদস্যরা তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই নিয়ে যায় কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা মাম্পিকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+