ধর্ষণের পর অ্যাসিড ঢেলে দেওয়া হল শরীরে, তিনদিন নিখোঁজ ছাত্রী উদ্ধার ধানক্ষেতে
বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল, তিনদিন তিনরাত কেটে গিয়েছে বাড়ি ফেরেনি ছাত্রীটি। রবিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানক্ষেতে তার দেহ উদ্ধার হল।
বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল, তিনদিন তিনরাত কেটে গিয়েছে বাড়ি ফেরেনি ছাত্রীটি। রবিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানক্ষেতে তার দেহ উদ্ধার হল। অভিযোগ, ধর্ষণের পর শরীরে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের গলসিতে ঘটে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় ছাত্রীর স্কুলব্যাগ-সাইকেল।

বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু তন্নতন্ন করেও খুঁজেও হদিশ মেলেনি ছাত্রীর। রবিবার সকালে স্থানীয়রাই লক্ষ্য করে ধানক্ষেতে পড়ে রয়েছে দেহ। খানিক দূরে পড়ে রয়েছে স্কুলব্যাগ-সাইকেল। ছাত্রীটির পুরো শরীর ঝলসে গিয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন।
অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ছাত্রীটিকে। যাতে কেউ তাকে চিনতে না পারে, তার জন্য খুনের পর শরীরে ঢেলে দেওয়া হয়েছে অ্যাসিড। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কারা এই ঘটনায় জড়িত, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
ছাত্রীটি যে টিউটরের কাছে পড়তে গিয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রীটি কখন বাড়ি থেকে বেরিয়েছিল, কখন পড়তে গিয়েছিল, কখন বেরিয়েছিল টিউশনের পর, তার সঙ্গে কে ছিল- তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ছাত্রীটির বন্ধু-বান্ধবীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications