পোশাক-আশাক আলুথালু ছাত্রীটি বাড়ির সামনে পড়ে! তারপরের ঘটনা আরও নির্মম

সেই যে স্কুলে গিয়েছিল বছর ১৫-র মেয়েটা, রাত গড়িয়ে গেলেও ফেরেনি সে। শুরু হয়েছিল খোঁজাখুঁজি। কিন্তু মেলেনি হদিশ। শেষমেশ ভোর রাতে দাদুর বাড়ির সামনে কারা যেন ফেলে যায় ছাত্রীটিকে।

সেই যে স্কুলে গিয়েছিল বছর ১৫-র মেয়েটা, রাত গড়িয়ে গেলেও ফেরেনি সে। শুরু হয়েছিল খোঁজাখুঁজি। কিন্তু মেলেনি হদিশ। শেষমেশ ভোর রাতে দাদুর বাড়ির সামনে কারা যেন ফেলে যায় ছাত্রীটিকে। পোশাক-আশাক ছিন্নভিন্ন, আলুথালু অবস্থা। শুক্রবার রাতের সেই ঘটনার পর একদিনও কাটেনি, শনিবার আপমানে আত্মঘাতী হল ছাত্রী।

পোশাক-আশাক ছিন্নভিন্ন

চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির। নবমশ্রেণির ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে তিন যুবক। গণধর্ষণের পর তাকে গভীর রাতে ফেলে যায় ছাত্রীটির দাদুর বাড়ির সামনে। তারপর শনিবার কীটনাশক খেয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে।

শুক্রবার রাতে ছাত্রীটি বাড়িতে সব জানানোর পর থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসী এক অভিযুক্তকে হাতেনাতে ধরেও ফেলে। তারপর গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এরই মধ্যে ঘটে গেল নির্মম ঘটনা। অপমানে আত্মঘাতী হয় ছাত্রী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অপমান সহ্য করতে না পেরেই কীটনাশক খেয়ে নেয় কিশোরী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত কিশোরীর পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+