২০০০ টাকার জন্য নাবালিকা কন্যাকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করল বাবা, টালিগঞ্জের ঘটনায় চাঞ্চল্য
২০০০ টাকা জন্য মেয়েকে টালিগঞ্জের নিষিদ্ধপল্লিতে বিক্রি করার অভিযোগ বাবার বিরুদ্ধে। দাদুর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ
২০০০ টাকা নিয়ে ১৫ বছরের মেয়েকে টালিগঞ্জের নিষিদ্ধপল্লিতে বিক্রি করল বাবা। এমনই অভিযোগ বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডে।
খবর পেয়ে দাদু গিয়ে নাবালিকাকে উদ্ধার করে। দাদুর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত গোপাল মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, মেয়েকে জুতো কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে টালিগঞ্জের নিষিদ্ধ পল্লির একটি বাড়িতে নিয়ে যায় বাবা। অভিযুক্ত গোপাল মাইতি বাড়ির এক ব্যক্তির হাত থেকে ২০০০ টাকা নিয়ে মেয়েকে তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ। মেয়েকে ওই বাড়িতে অপেক্ষা করতে বলে এলাকা ছাড়ে বাবা। এরপরেই পরিস্থিতি বুঝতে পেরে নির্দিষ্ট বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে যায় মেয়েটি। কাঁদতে থাকায় সেখানকার লোকজন মেয়েটির মুখে সব কথা শোনে।
ফোন নম্বর নিয়ে সব জানালে, দাদু ঘটনাস্থলে গিয়ে নাতনিকে উদ্ধার করে নিয়ে যান। পরে বেহালা থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications