ফেসবুকে আপত্তিকর ছবি, বিষ্ণুপুরে আত্মঘাতী ছাত্রী

বিষ্ণুপুর, ১২ সেপ্টেম্বর : সম্পর্ক ভেঙে দেওয়ায় ফেসবুকে প্রেমিকার আপত্তিকর ছবি পোস্ট করেছিল যুবক। তারই জেরে আত্মঘাতী হল ওই প্রেমিকা। দক্ষিণ ২৪ পরগনার বিঞ্চুপুরে খড়িবেড়িয়ায় নিজের ঘরের ভিতরেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে বছর সতেরোর ওই কিশোরী।

সোমবার ভোর রাতে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীর প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম মিঠুন নস্কর (২০)। দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিখোঁজ যুবক।

ফেসবুকে আপত্তিকর ছবি, বিষ্ণুপুরে আত্মঘাতী ছাত্রী

সম্প্রতি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফেসবুক অ্যাকাউন্টে প্রেমিকার আপত্তিকর ছবি পোস্ট করেছিল ওই প্রেমিক। তারপরই 'প্রেমিকা'র মর্মান্তিক মৃত্যু। 'প্রেমিক'-এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্ত পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে, দু'বছর আগে মিঠুনের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। তারপর থেকেই তরুণীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন চলত। সহ্য করতে না পেরে স্বামী সঙ্গ ত্যাগ করে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে এসেছিলেন স্ত্রী। কিন্তু গালিগালাজ, অশ্লীল এসএমএস চলতেই থাকে।

কিছুদিন আগে স্ত্রীকে অপহরণ করে মেদিনীপুরের একটি জায়গায় আটকেও রাখা হয়। সেখানে অমানুষিক নির্যাতন চলে তাঁর উপর। তখনই পুলিশকে বিষয়টি জানানো হয় তরুণীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পুলিশ তারপর কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ যদি সক্রিয় হত, তাহলে এমন দিন দেখতে হত না বলে, আক্ষেপ মৃত তরুণীর মায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+