স্বরূপনগরে প্রেমিকাকে গণধর্ষণ, ধৃত এক

পুলিশ সূত্রে খবর, স্বরূপনগরের কাঁটাবাগানে একটি পার্কে ওই তরুণী এসেছিল ওইদিন সন্ধ্যায়। মেয়েটির সঙ্গে ছিল তার আরও এক বান্ধবী। পার্কে মেয়েটির প্রেমিকের সঙ্গে ছিল তার আরও তিন বন্ধু। অভিযোগ, কিছু গোপন কথা আছে বলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় পার্কের অন্ধকার কোণে। সেখানে প্রথমে প্রেমিক তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করতে থাকলে তারও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সম্মান বাঁচাতে ওই বান্ধবী পার্ক ছেড়ে পালিয়ে যায়।
এর পরই যুবকটির তিন সঙ্গী ধর্ষিতার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরপর ধর্ষণ করে তাকে। ধর্ষণের পর প্রচণ্ড শীতে মেয়েটিকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েটি কিছু দূর হেঁটে গিয়ে একটি বাড়িতে দরজা ধাক্কা দেয়। ওই বাড়ির লোকজন সব শুনে পুলিশের খবর দেয়। পুলিশ এসে ধর্ষিতাকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।
সোমবার ধর্ষিতার বয়ানের ভিত্তিতে তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তার বাকি তিন সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications