কানে মোবাইল ফেটে দুর্গাপুরে মৃত্যু তরুণীর, এলাকায় শোকের ছায়া
মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় কথা বলতে বলতে ওই মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে এক তরুণীর।
মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় কথা বলতে বলতে ওই মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে এক তরুণীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রিয়া বন্দ্যোপাধ্যায়। বছর ২২ এর রিয়ার বাড়ি বেনাচিতির দেশবন্ধু নগরে। মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোন লাগিয়ে কথা বলছিল সে। সেই সময় ফোন ফেটে যায়, আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় ঘরের বেশ কিছু জিনিস।
দুপুরে ঘরে একাই ছিল রিয়া। তখন এই ঘটনা ঘটে। পরে আশেপাশের লোক জানতে পেরে গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। হাসপাতালেই রিয়ার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications