কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ হলদিয়ায়
হলদিয়ার আজাদ হিন্দনগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।
হলদিয়ার আজাদ হিন্দনগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডের ওই ঘটনায় সুজন পাত্র নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে যে একটি বস্তায় ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে যে, সুজনের বাড়ি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকার লোকজন রাতে সুজনের বাড়ি থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। তা শুনে সন্দেহ হয় লোকজনের। তারা ওই বাড়ি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানিয়েছে যে তারা এই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর ওই কিশোরীর দেহ পায়। তাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications