'মমতা কিম জং উনের স্টাইল অনুসরণ করছেন', ভোটের মাঝে তৃণমূল সুপ্রিমোকে কেন এমন কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
'মমতা কিম জং উনের স্টাইল অনুসরণ করছেন', ভোটের মাঝে তৃণমূল সুপ্রিমোকে কেন এমন কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলায় ২০২১ নির্বাচনে প্রথম থেকেই কার্যত এদিন ব্যাপক উত্তেজনা দেখা যায়। একাধিক জায়গায় সংঘর্ষ থেকে শুরু করে নেতাদের কেন্দ্র করে হামলার অভিযোগ নিয়ে এদিন সকাল থেকে সরগরম রাজ্য। এরই মাঝে বিজেপির হাইভোল্টেজ প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

মমতাকে চাঁচাছোলা আক্রমণ
প্রসঙ্গত , সৌমেন্দুর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমুল তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর দাবি মমতা হতাশ। আর হতাশা থেকে মমতার রাজ্যে হামলা, আক্রমণ চলছে বলে মত গিরিরাজের।

কিম জং উনের প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ
প্রসঙ্গত , উত্তর কোরিয়ার একছত্র শাসক কিম জং উনের প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ করে বক্তব্য রাখেন গিরিরাজ সিং। বিজেপি র এই বর্ষীয়ান নেতা বলেন, ' হামলা (সৌমেন্দুর উপর) বুঝিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হতাশ। তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের স্টাইল অনুসরণ করছেন' বলে কটাক্ষ করেন গিরিরাজ।

২ মে নিয়ে গিরিরাজের বক্তব্য
'তিনি নিজের বিরোধীদের বেঁচে থাকা দেখতে পারছেন না।' এমন বক্তব্য রেখেই সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে গিরিরাজ মমতাকে তুমুল কটাক্ষ করেন। গিরিরাজের বক্তব্য কিম জন উনের মতো 'স্টাইল অনুসরণ' করছেন মমতা। গিরিরাজ একধাপ এগিয়ে বলেন, ' তিনি (মমতা)সন্ত্রাসের একটি রূপ ধারণ করেছেন। তিনি ২ মে চলে যাবেন এটা নিশ্চিত। '












Click it and Unblock the Notifications