ভূত ভর করেছে ছাত্রীর উপর! আতঙ্ক এলাকায়, আজও কুসংস্কারে ডুবে সমাজ

কবর থেকে উঠে আসা ভূত নাকি চেপেছে বছর আটেকের বালিকার ঘাড়ে। তা নিয়েই পড়ে গেল হুলুস্থূল। এলাকাবাসীর দাবি ভূতে ধরেছে বলেই, ছাত্রী এমন অস্বাভাবিক আচরণ করছে।

কবর থেকে উঠে আসা ভূত নাকি চেপেছে বছর আটেকের বালিকার ঘাড়ে। তা নিয়েই পড়ে গেল হুলুস্থূল। এলাকাবাসীর দাবি ভূতে ধরেছে বলেই, ছাত্রী এমন অস্বাভাবিক আচরণ করছে। তৃতীয় শ্রেণির ছাত্রী চিৎকার-চেঁচামিচি করছে, কখনও মায়ের গলা টিপতে যাচ্ছে। এই ঘটনায় ভূতের আতঙ্ক তো ছড়িয়েছেই, তার থেকেও লজ্জার এ ঘটনা কুসংস্কারাচ্ছন্ন সমাজের।

ভূত চেপেছে ছাত্রীর ঘাড়ে! তারপরের ঘটনা সমাজের বুকে অত্যন্ত লজ্জার, আতঙ্ক এলাকায়

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুরের বড় চৌধুরী পাড়ায়। হঠাৎ ওই বালিকার অস্বাভাবিক আচরণ দেখে সবাই-ই বলতে শুরু করে ওকে ভূত ধরেছে। সঙ্গে সঙ্গে নানা দাওয়াই শুরু হয়ে যায়। কেউ সুপারি গাছের পাতা হাতে দলে ওই বালিকার নাকে দেয়, কেউ কানে দেয় সরষের তেল। কিন্তু তাতেও কাজ হয়নি।

এরপরই আবির্ভূত হন মৌলবি। তিনি এবার শুরু করেন ঝাড়ফুঁক। চলতে থাকে তুকতাকও। ভূতের সঙ্গে কথোপকোথনও চলতে থাকে তাঁর। জানা যায়, কবরে ভূত খুব কষ্টে আছে। তাই সেই ভূত এসে ভর করেছে ছাত্রীর উপর। এই ঘটনায় প্রকট হয়ে পড়ে এখনও সামাজিক কুসংস্কারের শিকড় কতখানি গভীরে রয়েছে।

সম্প্রতি এক তরুণী আত্মঘাতী হন এলাকায়। তাঁকে কবর দেওয়া হয় পাড়াতেই। তার অতৃপ্ত আত্মাই ছাত্রীকে ভর করেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ভূতের আতঙ্ক কাটাতে তাই সচেতনতা শিবিরের আয়োজন করছে জেলা প্রশাসন। মেডিকেল টিম পাঠানোরও নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+