শিয়রে ঘুরে বেড়াচ্ছে ভূতের দল, বাঁকুড়ার স্কুলে আতঙ্কে অসুস্থ ছাত্রীরা
বাঁকুড়ার কোতুলপুরের স্কুলে আতঙ্ক, স্কুলের শৌচাগারে অশরীরী আত্মা, অভিযোগ ছাত্রীদের। দুদিনে অসুস্থ কমপক্ষে ২০ জন ছাত্রী। আতঙ্কের নেপথ্যে রয়েছে ওঝার কুসংস্কার
বাঁকুড়ার কোতুলপুরের স্কুলে আতঙ্ক। স্কুলের শৌচাগারে অশরীরী আত্মা, অভিযোগ ছাত্রীদের। শৌচাগারে ঢুকলেই ছায়ামূর্তির দেখা মিলছে। বেরিয়ে আসতেই অসুস্থ হয়ে পড়ছে তারা।
দুদিনে অসুস্থ কমপক্ষে ২০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই কারণে স্কুলে গেলেও শৌচাগারে যেতে ভয় পাচ্ছে ছাত্রীরা।

তবে এই আতঙ্কের নেপথ্যে রয়েছে কুসংস্কারের ছায়া। অসুস্থ হয়ে পড়া এক ছাত্রীকে ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। ছাত্রীর পরিবারকে ওঝা জানায়, শৌচাগারে অশরীরী আত্মা রয়েছে। এরপর থেকেই ওই স্কুলের ছাত্রী ও তার পরিবারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর বাইরেও এলাকার কোনও দুষ্কৃতীদল ঘটনার পিছনে রয়েছে কিনা, তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications