জামিন পাওয়ার পর ফের ধর্ষণের লাগাতার হুমকি অভিযুক্তের, আত্মঘাতী তরুণী

জামিন পাওয়ার পর থেকেই ধর্ষণের মামলা তুলে নিতে লাগাতার হুমকি চলছিল। সেই হুমকির জেরেই আতঙ্কে শেষপর্যন্ত বিষ খেয়ে আত্মঘাতী হলেন নির্যাতিতা তরুণী।

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর : জামিন পাওয়ার পর থেকেই ধর্ষণের মামলা তুলে নিতে লাগাতার হুমকি চলছিল। সেই হুমকির জেরেই আতঙ্কে শেষপর্যন্ত বিষ খেয়ে আত্মঘাতী হলেন নির্যাতিতা তরুণী। দক্ষিণ ২৪ পরগনার বিঞ্চপুরের বিদ্যানগরে ঘটে গেল নির্মম ঘটনা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল তরুণীর পরিবার। তরুণীর পরিবারের দাবি, পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা ঘটত না।

১৫ দিন আগে জামিন পেয়েছিল সুধেন্দ্র পাল নামে ওই যুবক। তারপর থেকেই সে লাগাতার হুমকি দিয়ে আসছিল ওই তরুণীকে। ফের ধর্ষণের হুমকির পাশাপাশি নির্যাতিতার ভাইকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ফলে যৌন নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ সুধেন্দুর বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাও রুজু করবে।

জামিন পাওয়ার পর ফের ধর্ষণের লাগাতার হুমকি অভিযুক্তের, আত্মঘাতী তরুণী

উল্লেখ্য, দুর্গাপুজোর বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে গত ১৪ অক্টোবর গণধর্ষণের শিকার হন ওই তরুণী। প্রতিবেশীদের সঙ্গে বিসর্জন দেখতে গিয়েছিলেন ওই তরুণী। তখন অভিযুক্ত দুই যুবক তাঁর পিছু নেয়। তারা ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এলাকার একটি নির্মীয়মান বাড়িতে জোর করে নিয়ে যায়। সেখানে তাঁকে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন চালানো হয়।

সবাই বাড়ি ফিরে এলেও, ওই তরুণী বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। গভীর রাতে কোনওরকমে বাড়ি ফিরে আসেন তরুণী। বাড়িতে ফিরে অভিভাবকদের সমস্ত কথা জানান তিনি। এরপরই বিঞ্চুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হয় অভিযুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+