LIVE তৃণমূল ২২, বিজেপি ১৮, কংগ্রেস ২ আসনে জয়ী কেন্দ্রে কে সরকার গড়বে, কে-ই বা হারের মুখ দেখবে, তা জানতে ২৩ মে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। West Bengal
oi-Ritesh Ghosh
Updated: Thursday, May 23, 2019, 23:24 [IST]
আজ সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেরও ফল ঘোষণা হবে। কারা বাংলায় বাজিমাত করবেন, এই প্রশ্ন এখন লাখ টাকার। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সন্দেহ নেই। তবে গত কয়েকবছরে বাংলায় ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি। একইসঙ্গে ক্রমান্বয়ে শক্তিক্ষয় হয়েছে বাম-কংগ্রেসের। তৃণমূল কি নিজেদের জেতা আসন ধরে রেখে এগোতে পারবে? বিজেপি কি এবার রেকর্ড ভালো ফল করবে বাংলার মাটিতে? বাম অথবা কংগ্রেস কি সমীক্ষার ফলাফলকে মিথ্যা প্রমাণিত করে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ জানা যাবে ভোটের ফল বেরোলে। একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের সমস্ত আপডেট।
রাজ্যে ভোটের ফল প্রকাশ হতেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। রাজ্য সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত মমতার। মন্তব্য মুকুল রায়ের।
ঝাড়গ্রাম লোকসভায় ৪৪৩৬৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম
৭০ হাজার ৪৬০ ভোটে শান্তনু এগিয়ে গেলেন বনগাঁ কেন্দ্রে।
বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ১০০৬৯৪ ভোটে এগিয়ে।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লাখ ৯৫ হাজার ৫৬ ভোটে এগিয়ে আছেন
আলিপুরদুয়ারে বিজেপির লিড ১০৪৩১৫ ভোটের
বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৫৪৯১১ ভোটে এগিয়ে
মথুরাপুর লোকসভা কেন্দ্রে ৫৮,৮৭৩ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া।
দক্ষিণ কলকাতায় প্রায় তিন লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।
বাংলায় তৃণমূলের ভোট শেয়ার ৪৫ শতাংশ, বিজেপি ৩৯ শতাংশ, সিপিএম ৭ শতাংশ ও কংগ্রেস ৫ শতাংশ ভোট পেয়েছে।
৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৪টিতে, বিজেপি ১৭টিতে ও কংগ্রেস ১টিতে এগিয়ে রয়েছে।
ঘাটালে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে দীপক অধিকারী।
লকেট চট্টোপাধ্যায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে
১২৭৩৫ ভোটে এগিয়ে শতাব্দী রায়
বিজেপির জন বার্লা আলিপুরদুযারে ২৩২৯৬ ভোটে এগিয়ে
অষ্টম রাউন্ডে গননা শেষে ১০০২৭ ভোটে এগিয়ে শান্তনু ঠাকুর
ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সপ্তম রাউন্ড গণনা শেষে ৩২ হাজার ৫৪৮ ভোটে এগিয়ে আছেন।
হুগলিতে লকেট চট্টোপাধ্যায় ৬৫৩৩ ভোটে এগিয়ে।
মহুয়া মৈত্র কৃষ্ণনগরে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
আসানসোলে বাবুল সুপ্রিয় ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মালদহ উত্তরে খগেন মুর্মু ১১৪৫৯ ভোটে এগিয়ে।
প্রথম রাউন্ডের শেষে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির জন বারলা ১৭৯৩৫ ভোটে এগিয়ে।
মেদিনীপুর কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে ৩৭৮৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তৃতীয় রাউন্ড শেষে ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে গেল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ৬২৮০ টি ভোটে
সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৭৫৪৫ ভোটের ব্যবধানে প্রথম রাউন্ড শেষে
মেদিনীপুরে দিলীপ ঘোষ ও ঘাটালে ভারতী ঘোষ এগিয়ে রয়েছেন।
তমলুকে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে দিব্যেন্দু অধিকারী।
খগেন মুর্মু ৭৯৩৩ ভোটে এগিয়ে গেলেন।
বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে তৃণমূল ২১টিতে, বিজেপিতে ১৯টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।
ডায়মন্ডহারবারে পিছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এগিয়ে বিজেপির নীলাঞ্জন রায়।
READ MORE
পশ্চিমবঙ্গে গণনা কেন্দ্রের সংখ্যা ৫৮ টি
গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় রাখা হয়েছে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার ৪২টি আসনে কারা এগিয়ে থাকে তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।
সকাল ৮টা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হবে গণনা। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
শুধু হল ভোটের গণনা। একটি আসনে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে বিজেপি। কোচবিহারে এগিয়ে শুরু করল গেরুয়া শিবির।
বিজেপি নয় এবার এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে বিজয়চন্দ্র বর্মন।
২টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি।
রাজ্যের ২টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস।
সাতটি আসনের প্রাথমিক গণনা সামনে এল। তৃণমূল ৩টিতে, বিজেপি ২টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে গেল।
ঘাটালে ভারতী ঘোষকে পিছনে ফেলে এগিয়ে দেব।
দার্জিলিং থেকে বিজেপির রাজু সিং বিস্ত, জলপাইগুড়ি থেকে বিজয় কৃষ্ণ বর্মন, আলিপুরদুয়ার থেকেও এগিয়ে বিজেপি।
৯টি কেন্দ্রের মধ্যে ৫টিতে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
১১টি আসনের মধ্যে এই মুহূর্তে তৃণমূল ৬টি, বিজেপি ৩টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।
আসানসোলে এগিয়ে বিজেপির বাবুল সুপ্রিয়।
বাঁকুড়া আসনে পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
বাংলায় ২৪টি আসনের প্রাথমিক গণনায় তৃণমূল ১৬টি আসনে, বিজেপি ৬টি আসনে ও কংগ্রেস ২টি আসনে এগিয়ে।
কারা এগিয়ে হুগলিতে রত্না দে নাগ
তমলুকে দিব্যেন্দু অধিকারী
কৃষ্ণনগরে মহুয়া মৈত্র
আসানসোলে ৮ হাজার ৫০০ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়।
২৬৫১ ভোটে এগিয়ে গেলেন নুসরত জাহান।
উত্তর কলকাতায় এগিয়ে সুদীপ ৫০০০ ভোটে
১১০০ ভোটে এগিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বারলা
২৭টি আসনের প্রাথমিক গণনায় তৃণমূল ১৮টিতে, বিজেপি ৭টিতে ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।
২০টি কেন্দ্রের প্রাথমিক গণনা শেষে বিজেপি ৯টিতে, তৃণমূল ১৯টিতে ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে। বামেরা কোনও আসন পায়নি।
বাংলায় তৃণমূলের এখনও পর্যন্ত ভোট শেয়ার ৪৪ শতাংশ, বিজেপির ৪৩ শতাংশ।
বামেরা মাত্র ৭ শতাংশ ও কংগ্রেস ১.৯ শতাংশ ভোট পেয়েছে।
৩৩টি আসনের মধ্যে তৃণমূল ১৯টিতে, বিজেপি ১২টিতে ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।
কোচবিহারে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৬৭০৮ ভোটে।
ঘাটালে প্রথম রাউন্ড শেষে ভারতী ঘোষ ১২০৫ ভোটে এগিয়ে।
৩৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টিতে, বিজেপি ১৭টিতে ও কংগ্রেস ২টিতে এগিয়ে।
বাংলায় তৃণমূলকে ধরে ফেলল বিজেপি। ৪০টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি ১৯টি করে আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে।
READ MORE
English summary
Get the live updates of 42 Loksabha seats results 2019 of West Bengal