গতকালই ষোলতম লোকসভা সমাপ্তি অধিবেশনের জবাবি ভাষণে বিরোধীদের প্রতি তীব্র তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
West Bengal
oi-Debojyoti Chakraborty
By Oneindia Staff
গতকালই ষোলতম লোকসভা সমাপ্তি অধিবেশনের জবাবি ভাষণে বিরোধীদের প্রতি তীব্র তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাজোটকে মহাভেজালের জোট বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণে ভরিয়ে দিয়েছেন। লোকসভা অধিবেশনের সেই সমাপ্তি ভাষণের পরই নরেন্দ্র মোদী আজ উত্তরবঙ্গে জনসভা করতে চলেছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই সভা হবে। কিন্তু, তাতেও বিতর্ক বেঁধেছে।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার নরেন্দ্র মোদীর এই সভা-কে পাল্টা আক্রমণ করেছে। অভিযোগ, এই জনসভার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী নিয়ম বহির্ভূতভাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করছেন। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে শুধুমাত্র একটি ফর্মাল ইনফরমেশন দেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক আর কিছুই করেনি বলেও অভিযোগ। এখন পর্যন্ত যা খবর তাতে এই সার্কিট বেঞ্চের উদ্বোধনের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আরও ফালাকাটা-সালসাম্বারী জাতীয় সড়কের শিল্যানাসও করবেন।
ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সরাসরি লাইভ সম্প্রচার
Feb 08, 2019, 4:37 pm IST
দিদি কলকাতায় বসে আজ ভীত-সন্ত্রস্ত, মোদীর জন্য তিনি ভীত নন, আসলে উনি আপনাদের ভয়ে আতঙ্কিত।- মোদী।
Feb 08, 2019, 4:36 pm IST
আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
Feb 08, 2019, 4:36 pm IST
আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
Feb 08, 2019, 4:35 pm IST
বাংলার মানে কি, তা আজ বুঝতে পারছি যে দিদির এত জুলুমের পরও আপনারা হিম্মত দেখিয়ে এখানে এসেছেন, এর জন্য বুকে সাহস চাই, আর এই সাহস দেশের স্বাধীনতার আন্দোলনের জন্য দেখিয়ে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ অসংখ্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী।- মোদী।
নেতাজী সুভাষচন্দ্র বসু বিদেশে থেকে মানুষকে জোটবদ্ধ করে স্বাধীনতার জন্য লাড়াই করেছেন। আর এখন পশ্চিমবঙ্গের এমন মুখ্যমন্ত্রী , যিনি লুঠেরাদের সমর্থন করছেন
কংগ্রেস তিন তালাক আইন তুলে দেবে বলে দাবি করছে, তারা চায় না তিন তালাক আইন আসুক এবং দীর্ঘদিন ধরে অত্যাচিরত মুসলিম মহিলারা একটু নিশ্চিন্তের শ্বাস নিক। মোদী।
Feb 08, 2019, 4:29 pm IST
তিন তলাক নিয়ে দেশবাসীকে ভ্রান্ত ধারনা দিচ্ছে কংগ্রেস, আমাদের মতে সব মহিলার এই সমাজের বুকে সমান অধিকার থাকতে হবে।- মোদী
Feb 08, 2019, 4:27 pm IST
বিজেপি-কে নানাভাবে রোখার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি, সুতরাং রাজনৈতিক সন্ত্রাসে ভয় পাবেন না, জোর করে নিজের মতামত বুথে গিয়ে প্রয়োগ করুন।- মোদী।
এখানে বিজেপি নেতা-কর্মীদের আটকানো হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরদারিতে দেশের সব থেকে বড় নির্বাচন হবে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই : শ্রী @narendramodi#Modi4SonarBanglapic.twitter.com/kyT6hTIryg
দিল্লি যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন দিদি, কিন্তু, রাজ্যের গরিব মানুষদের কথা তাঁর মনে নেই।- মোদী।
Feb 08, 2019, 4:15 pm IST
মা-মাটি-মানুষের কথা বলে এই সরকার কিন্তু এই সরকার গরিবদের সঙ্গে সবচেয়ে বেশি বঞ্চিত করে। অভিযোগ মোদী
Feb 08, 2019, 4:14 pm IST
দেশের গরিবদের কথা ভেবে আমরা নানা প্রকল্প তৈরি করেছি, তাতে অর্থও পাঠাচ্ছি, সেগুলি আদায় করে নিন।- মোদী।
Feb 08, 2019, 4:13 pm IST
বিনা অর্থে গ্যাস কানেকশন না পেলে, বিনা মূল্যে ওষুধ না পেলে এখনই এই প্রকল্পগুলির লাভ তুলুন, কারণ কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য এই প্রকল্পগুলি তৈরি করেছে।- মোদী।
Feb 08, 2019, 4:12 pm IST
এখনও যদি বিমা-র সঙ্গে না সংযুক্ত হয়ে থাকেন তাহলে এখুনি সংযুক্ত হন- মোদী
Feb 08, 2019, 4:12 pm IST
কলকাতা থেকে এই বিমার কাজ শুরু করেছিলাম, এই মুহূর্তে দেশের ২১ কোটি লোক এই বিমার আওতায় এনেছে।- মোদী
Feb 08, 2019, 4:11 pm IST
গরীবদের জন্য বিমা এনেছে এনডিএ সরকার- মোদী
Feb 08, 2019, 4:10 pm IST
৬০ বছরের বেশি বয়স এবং মাসে আয় ১৫ হাজার টাকার নিচে হলে কেন্দ্রীয় সরকারের থেকে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন- মোদী।
যাঁরা ১৫ হাজারের কম আয় করেন, তাঁরা সবাই পেনশনের সুবিধা পাবেন। শ্রমিকদের মাসে ১০০ টাকা দিতে হবে। যতটাকা শ্রমিকরা দেবেন, তত টাকাই কেন্দ্র সরকার দেবে।
অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এই পেনশনের ব্যবস্থা হয়েছে- মোদী
READ MORE
11:18 AM, 8 Feb
জলপাইগুড়ির ময়নাগুড়িতে নরেন্দ্র মোদীর সভা ঘিরে কড়া করা নিরাপত্তা ব্যবস্থা।
11:20 AM, 8 Feb
এদিনই চার লেনের ফালাকাটা-সালসাম্বারী জাতীয় সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
11:22 AM, 8 Feb
৪১.৭ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কে নির্মাণ খরচ ১৯৩৮ কোটি টাকা, এই সড়কে থাকছে ৩টি রেলওয়ে ওভারব্রিজ, ৩টি যানবাহন আন্ডারপাস, ৮টি ব্রিজ ও ১৭টি সংযোগ রক্ষাকারী ব্রিজ।
11:23 AM, 8 Feb
এই জাতীয় সড়কের উদ্বোধনের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
11:25 AM, 8 Feb
নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, গতকাল ফেসবুকে এই পোস্টটি করে বিজেপি।
বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জীর জলপাইগুড়িতে ''গণতন্ত্র বাঁচাও'' জনসভায় আগামীকাল ০৮-০২-২০১৯, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দলে দলে যোগদান করুন। pic.twitter.com/eQMfrkHmkD
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে প্রাণে মেরে দিয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের।
প্রধান মন্ত্রী গরিবের জন্য টাকা পাঠাচ্ছেন। কিন্তু, মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না এখানকার সরকার। আপনারা কি এটা মেনে নেবেন? আমার বিশ্বাস আপনারা ঠিক ভোটে জবাব দিয়ে দেবেন : শ্রীমতি @RoopaSpeaks#Modi4SonarBanglapic.twitter.com/06cpl4cbRE