২০২২-২০২৩ রাজ্য বাজেট পেশ করছে তৃণমূল কংগ্রেস সরকার। ২০২১ সালে জিতে আসার পরে ফের একবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছিল। কিন্তু রাজ্যপালের বাজেট ভাষণের আগেই বাধা দেয় বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ এনে বিজেপির বিপুল বিক্ষোভে বিব্রত রাজ্যপাল ভাষণ দিতেই পারেননি। তবে রাজ্যপাল পরে অল্প ভাষণ দিয়ে চলে যান। এতেই শুরু হয়ে যায় বাজেট অধিবেশন। কিন্তু এই পরিস্থিতি কখনও তৈরি হয়নি। এর জন্য ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পরিকল্পিত কাজ করেছে বিজেপি। অসভ্য আচরণ। ওরা কাউকে সম্মান দিতেই জানে না। গণতন্ত্র মানে না। সব হেরে গিয়ে এসব করে। রাজ্যপালকে বিধানসভায় আসার জন্য রাজভবনে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়"
Mar 11, 2022, 11:12 pm IST
স্বরাষ্ট্র এবং পার্বত্যবিষয়ক দফতরে বরাদ্দ করা হল ১২ হাজার ৫৫৭ কোটি টাকা। উত্তরবঙ্গের উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
Mar 11, 2022, 10:32 pm IST
সুন্দরবনের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭২০ কোটি ৮৪ লক্ষ টাকা।
Mar 11, 2022, 9:28 pm IST
পরিবেশের উন্নয়নে বরাদ্দ ৯৯ কোটি টাকা।
Mar 11, 2022, 8:39 pm IST
বনবিষয়ক উন্নয়নেও এবার অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রায় ৯৩৮ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
Mar 11, 2022, 8:28 pm IST
বিজ্ঞান, প্রযুক্তি এবং বায়েটেকনোলজি সংক্রান্ত দফতরের জন্য ৭২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
Mar 11, 2022, 8:12 pm IST
স্বাস্থ্য এবং পরিবার কল্যানে ১৭ হাজার ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
Mar 11, 2022, 7:14 pm IST
এক হাজার ৭৮৮ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ পরিবহনে
Mar 11, 2022, 6:59 pm IST
পর্যটনের উন্নয়নে ৪৬৭ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
Mar 11, 2022, 6:52 pm IST
নারী এবং শিশু কল্যান প্রকল্পে ১৭.৫ গুণ বরাদ্দ বাড়ল। ১৯ হাজার ২৩৮ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
Mar 11, 2022, 6:32 pm IST
স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে। আর তা বাড়িয়ে ৩০ সেটেম্বর পর্যন্ত করা হয়েছে।
Mar 11, 2022, 6:07 pm IST
দু’হাজার ১৭৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পিছিয়ে পড়া শ্রেণির জন্য
Mar 11, 2022, 5:45 pm IST
উপজাতির উন্নয়নের জন্য এক হাজার ৮৯ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
Mar 11, 2022, 5:45 pm IST
আগামী ২০২২-২৩ অর্থবছরে সেচ এবং জলপথ পরিবহণে ৩,৮০০.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Mar 11, 2022, 5:31 pm IST
এবারের বাজেটে সিএনজি চালিত গাড়িতে রেজিস্ট্রেশনে ব্যাপক ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি সিএনজি চালিত গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুবের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করছে
Mar 11, 2022, 5:10 pm IST
সিএনজি চালিত গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুব। সিএনজি চালিত গাড়িতে রেজিস্ট্রেশনে ছাড়। রেজিস্ট্রেশন ফি মকুবের প্রস্তাব।
Mar 11, 2022, 4:53 pm IST
মমতার বাজেট সম্পূর্ণ ভাবে রাজনৈতিক একটি বিবৃতি। দিশাহীন এবং পরিকল্পনাহীন বলেও তোপ বিরোধী দলনেতার।
Mar 11, 2022, 4:45 pm IST
নতুন হাসপাতাল, নতুন সেতু, নতুন সেচ প্রকল্পের কথা নেই এই বাজেটে। এমনকি জঙ্গলমহল, সুন্দরবন কিংবা উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রেও কোনও নতুন কিছু ঘোষণা করা হয়নি।
Mar 11, 2022, 4:37 pm IST
এজেন্সিকে ভয় পাচ্ছে তৃণমূল! তোপ শুভেন্দুর
Mar 11, 2022, 4:24 pm IST
রাজ্যের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, বললেন শুভেন্দু অধিকারী
Mar 11, 2022, 4:09 pm IST
রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী! নতুন হাসপাতাল, নতুন সেতু, নতুন সেচ প্রকল্পের কথা নেই এই বাজেটে, তোপ শুভেন্দুর
Mar 11, 2022, 3:41 pm IST
মাছের তেলেই মাছ ভাজছে কেন্দ্র। দিনের পর দিন রাজ্যে থেকে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Mar 11, 2022, 3:36 pm IST
বিজেপি শাসিত কোনও রাজ্য পেনশন দেয় না। সব বন্ধ করে দিয়েছে। একমাত্র বাংলায় ঠিক সময়ে পেনশন দেয়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
পুরভোটে সন্ত্রাস হয়েছে ব্যাপক পরিমানে, তার বিরুদ্ধেই এই বিক্ষোভ প্রদর্শন গেরুয়া শিবিরের
2:20 PM, 7 Mar
স্পিকারের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা
2:32 PM, 7 Mar
বিক্ষোভে রাজ্যপাল ভাষণ দিতে পারলেন না
2:40 PM, 7 Mar
বিধানসভা ছাড়তে চান রাজ্যপাল
2:41 PM, 7 Mar
তাঁকে আটকাতে চেষ্টা করে তৃণমূল কংগ্রেস
2:42 PM, 7 Mar
তাঁকে আটকাতে চেষ্টা করেন তৃণমূলের মহিলা বিধায়করা
2:44 PM, 7 Mar
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে রাজ্যপালকে কক্ষ না ছাড়ার অনুরোধ করেন
2:44 PM, 7 Mar
ছোট ভাষণ দেন রাজ্যপাল
2:45 PM, 7 Mar
বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর সঙ্গে আলোচনা করা হয় যে এই বিক্ষোভ থামানোর
2:46 PM, 7 Mar
রাজি হননি শুভেন্দু, এরপরেই পালটা স্লোগান দিতে শুরু করে তৃণমূল
2:47 PM, 7 Mar
দুপক্ষের বিক্ষোভে তুলকালাম বেঁধে যায় বিধানসভায়
2:48 PM, 7 Mar
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কক্ষ ছেড়ে বেরিয়ে যান
2:49 PM, 7 Mar
বেরিয়েই শুরু হয়ে যায় রাজ্যপাল এবং রাজ্য সংঘাত
2:53 PM, 7 Mar
কপি কেন আগেই দেওয়া হয়েছিল ? সেই অভিযোগ করে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের।
3:07 PM, 7 Mar
আজ দুঃখের দিন বলেন রাজ্যপাল
3:09 PM, 7 Mar
তারপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বিধানসভা ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল। বিজেপির এমন আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও।
3:21 PM, 7 Mar
রাজ্যপালকে রাজভবনে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
9:40 PM, 10 Mar
শুক্রবার রাজ্য বাজেট পেশ হতে চলেছে। বাজেটে কোন দিশা দেয় তৃণমূল কংগ্রেস সরকার, সেটাই এখন দেখার।
7:13 AM, 11 Mar
আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার।
9:45 AM, 11 Mar
রাজ্য বাজেট পেশ করবেন স্বাধীনদায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।