পঞ্চায়েত নির্বাচনে দিনভর হিংসা! রাজ্য সরকারের রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক

পঞ্চায়েত নির্বাচনে আজ ভোট দিচ্ছে গ্রাম-বাংলা। বিপুল সন্ত্রাসের অভিযোগের মধ্যেই অবশেষে ১৪ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোটের Live Update পেতে ক্লিক করুন এখানে।

গ্রাম বাংলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ মিলিয়ে মোট আসন ৫৮,৬৯২। কিন্তু, এর মধ্যে ভোটগ্রহণ হচ্ছে ৩৮,৬০৫টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯২১৭টি আসনের মধ্যে ভোটগ্রহণ হচ্ছে ৬,১৫৭টি আসনে। গ্রাম পঞ্চায়েতে ৪৮,৬৫০টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৩১৮২৭টি আসনে এবং জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৬২১টি আসনে।

আজ ভোটে গ্রাম-বাংলা, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বিরোধীরা

অর্থাৎ তিনটি স্তরের মোট ২০,০৮৭টি আসনে এবার ভোটগ্রহণ হচ্ছে না। ভোটের আগেই রায় বেরিয়ে গিয়েছে জেলা পরিষদের ২০৩, পঞ্চায়েত সমিতির ৩০৬০ ও গ্রাম পঞ্চায়েতের ১৬,৮১৪টি আসনে। এই আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও, সুপ্রিম কোর্টের ৩ জুলাই শুনানিতে এই আসনগুলির ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা।

May 14, 2018, 7:43 pm IST

রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে
May 14, 2018, 7:40 pm IST

সন্ধে ৫টা পর্যন্ত ভোটের হার ৭২.৫০ শতাংশ
May 14, 2018, 5:57 pm IST

তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের অভিনন্দন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়
May 14, 2018, 5:56 pm IST

নির্বাচন কমিশন ভাল কাজ করেছে, প্রশাসনও নির্বাচন কমিশনকে খুব হেল্প করেছে বললেন পার্থ চট্টোপাধ্যায়
May 14, 2018, 5:55 pm IST

রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
May 14, 2018, 5:53 pm IST

রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্না বামেদের
May 14, 2018, 5:51 pm IST

পুুরুলিয়ার একটি বুথের ভোট চিত্র
May 14, 2018, 5:48 pm IST

বিমান বসুর নেতৃত্বে বাম প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে
May 14, 2018, 5:43 pm IST

পঞ্চায়েত ভোটে হিংসা, রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
May 14, 2018, 5:36 pm IST

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার জগন্নাথপুর পঞ্চায়েতের ১৬৪ ও ১৬৫ নম্বর বুথে গুলিবিদ্ধ বৃদ্ধা
May 14, 2018, 5:34 pm IST

উলুবেড়িয়ার কালীনগরে ব্যালট লুট করে পালানোর সময় পুলিশের তাড়ায় পানাপুকুরে দুষ্কৃতী
May 14, 2018, 4:52 pm IST

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাপুরে তিরের ঘায়ে মৃত্যু ঝাড়খণ্ড দিশম পার্টির এক কর্মীর, অভিয়ুক্ত তৃণমূল
May 14, 2018, 4:50 pm IST

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে
May 14, 2018, 4:49 pm IST

দক্ষিণ ২৪ পরগনার তেলিপুকুর এফপি স্কুলে ১৫৩ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
May 14, 2018, 4:41 pm IST

কোচবিহারের ভোটকর্মীদের উদ্ধারে ডাকতে হয় বিএসএফ
May 14, 2018, 4:40 pm IST

ভোট শেষ হওয়ার আধ ঘণ্টা আগেই সেক্টর অফিসে ফিরলেন কোচবিহারের ৭০ থেকে ৭৫ শতাংশ বুথের ভোটকর্মীরা
May 14, 2018, 4:21 pm IST

হুগলির আরামবাগের আরান্ডিতে গুলিবিদ্ধ যুবক
May 14, 2018, 4:20 pm IST

পুরুলিয়ার বাঘমুণ্ডির ধনুডিতে পুলিশের সামনে তৃণমূলের ছাপ্পা দেওয়ার অভিযোগ
May 14, 2018, 4:19 pm IST

নদিয়ার তেহট্টে মারধর করে ভোটার কৃষ্ণপদ সরকারকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
May 14, 2018, 4:18 pm IST

বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
May 14, 2018, 4:16 pm IST

পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির
May 14, 2018, 4:06 pm IST

তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়
May 14, 2018, 4:02 pm IST

মুর্শিদাবাদের ভরতপুরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
May 14, 2018, 3:53 pm IST

অণ্ডালের দুবচুরুলিয়ায় তৃণমূল প্রার্থী মনোজ দত্তের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে
May 14, 2018, 3:52 pm IST

আসানসোল পৌরনিগমের কাউন্সিলর কাঞ্চন তিওয়ারির গাড়ি ভাঙচুর, অভিযুক্ত সিপিএম
May 14, 2018, 3:51 pm IST

মেমারির ছোটো মাশাগড়িয়ায় ১০৩ নম্বর বুথে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যালট লুঠের অভিযোগ
May 14, 2018, 3:50 pm IST

বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৫৬ শতাংশ
May 14, 2018, 3:47 pm IST

নির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগ সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের
May 14, 2018, 3:43 pm IST

উত্তর ২৪ পরগনার বিলকান্দায় ছুরির ঘায়ে গুরুতর আহত বিজেপি প্রার্থী রাজু বিশ্বাস মেডিক্যাল কলেজে ভর্তি
May 14, 2018, 3:39 pm IST

নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+