কয়লাপাচার কাণ্ডে নয়া মোড়! তদন্তে রাজ্যের অনুমতির প্রয়োজন নেই, জানাল সিবিআই

কয়লাপাচার কাণ্ডে তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমতির প্রয়োজন নেই৷ বুধবার সুপ্রিম কোর্টে এই কথাই জানিয়েছে সিবিআই৷ শীর্ষ আদালতে কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তদন্ত নিয়ে একটি মামলা দায়ের হয়৷ সেই মামলার শুনানিতেই এদিন সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে এই তদন্তে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে৷

সিবিআইয়ের তদন্তের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে মামলা

সিবিআইয়ের তদন্তের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে মামলা

শীর্ষ আদালত সূত্রে খবর, যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ আর নির্বাচন যে এই সময় হবে, তা আগে থেকেই জানা ছিল৷ তাই কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের তদন্তের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে ওই মামলা দায়ের করা হয়েছে৷

শীর্ষ আদালতে হলফনামা জমা সিবিআইয়ের

শীর্ষ আদালতে হলফনামা জমা সিবিআইয়ের

সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেওয়া হয়৷ তাতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে শীর্ষ আদালতের একটি আদেশ অনুসারে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের নির্দেশে এই তদন্ত চলছে৷ ইস্টার্ন কোলফিল্ডের এলাকায় এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন৷ তাছাড়া কয়লাপাচার সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার পুরোটাই ঘটেছে রেলের এলাকায়৷ তাই এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতির প্রয়োজন নেই৷

মমতার সরকার সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' ফিরিয়ে নেয়

মমতার সরকার সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' ফিরিয়ে নেয়

উল্লেখ্য, সিবিআই কোনও রাজ্যে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে৷ কিন্তু রাজ্যগুলি এই প্রক্রিয়াকে সহজ করার জন্য সিবিআইকে তদন্তের জন্য 'জেনারেল কনসেন্ট' দিয়ে রাখে৷ তাই বারবার অনুমতির প্রয়োজন পড়ে না৷ কিন্তু মোদী সরকারের সঙ্গে সংঘাতের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' ফিরিয়ে নেয়৷ তাই এখন রাজ্য সরকারের অনুমতি ছাড়া বাংলায় তদন্ত সম্ভব নয় সিবিআইয়ের পক্ষে৷ সেই বিষয়টি মামলার শুনানিতে উঠে আসে৷ তার প্রেক্ষিতেই সিবিআইয়ের এই হলফনামা বলে খবর৷

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠেছে

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠেছে

প্রসঙ্গত, নির্বাচনের বেশ কয়েকমাস আগে থেকেই এই ঘটনার তদন্ত চলছে৷ ইতিমধ্যে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷ ফলে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠেছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+