কোথায় মানিক ভট্টাচার্য? বন্ধ ফোনও! যাদবপুর থানায় অভিযোগ দায়ের এসিপি'র

খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের! আর এরপরেই তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল ভবানীপুর থানায়। কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) এই নিখোঁজ ডায়েরিটি করেন। আর তা

খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের! আর এরপরেই তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল ভবানীপুর থানায়। কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) এই নিখোঁজ ডায়েরিটি করেন। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। কোথায় মানিক? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

অন্যদিকে ৮টা বেজে যাওয়ার পরেই সিবিআই দফতরে হাজিরা না দেওয়াতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। লারক্ত পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে।

এক নজরে আদালতের নির্দেশ-

এক নজরে আদালতের নির্দেশ-

টেট পরীক্ষার OMR sheet লোপাট সংক্রান্ত অভিযোগে ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে দীর্ঘ শুনানি শেষে আদালত টেট পরীক্ষার খাতা কেন নষ্ট করা হল তা নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। এমনকি এই বিষয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দেয় আদালত। এমনকি রাত আটটার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মানিকের খোঁজে যায় পুলিশ

মানিকের খোঁজে যায় পুলিশ

রাত আটটার পরেই সিবিআই দফতরে হাজিরা দেননি মানিক ভট্টাচার্য। যদিও আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল রাত ৮ টার মধ্যে মানিকের হাজিরা নিশ্চিত করতে হবে পুলিশকে। আর সেই সংক্রান্ত নির্দেশের প্রতিলিপি হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এসিপি-কে দেন। আর এরপরেই মানিকের খোঁজ শুরু হয়। এমনকি বিধায়কের যাদবপুরের বাড়িতেও যান তদন্তকারীরা। সেখানে জানিয়ে দেওয়া হয় যে মানিকবাবু সকালেই বেরিয়ে গিয়েছেন। কিন্ত্য খোঁজ না পাওয়ার পরেই শেষমেশ থানায় ডায়েরি করে পুলিশ। আদালতের নির্দেশ কার্যকর না হওয়াতে মানিকের বিরুদ্ধে এই ডায়েরি করা হয়।

যোগাযোগ করতে পারিনি সিবিআই

যোগাযোগ করতে পারিনি সিবিআই

অন্যদিকে সিবিআইয়ের তরফে মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্ত্য ফোন বন্ধ পাওয়া যায়। কিন্তু নিজাম প্যালেসে মানিক ভট্টাচার্যকে জেরা করতে প্রস্তুত ছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু কোথায় মানিক? তবে একটি সুত্র জানাচ্ছে তিনি দিল্লিতে রয়েছেন। আজ সুপ্রিম কোর্টে মামলা ছিল তাঁর। আজ রাতের জন্য রক্ষাকবচ পেয়েছেন শীর্ষ আদালত থেকে। কাল ফের শুনানি। আর তা দেখেই পরবর্তী ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+