চোখে-মুখে জ্বালা! উলুবেড়িয়ায় গ্যাস লিক-আতঙ্ক
গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল উলুবেড়িয়ায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রাসায়নিকের গুদাম থেকে ঝাঁঝালো গ্যাস বের হতে থাকে। অনেকেরই চোখ-মুখ লাল হয়ে যায়, জ্বলতে থাকে।
গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল উলুবেড়িয়ায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রাসায়নিকের গুদাম থেকে ঝাঁঝালো গ্যাস বের হতে থাকে। অনেকেরই চোখ-মুখ লাল হয়ে যায়, জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলকর্মীরা। গ্যাস মুখোশ পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন।

রবিবার সকাল। হঠাৎই গ্যাসে ঝাঁঝে শ্বাসকষ্ট হতে শুরু করে অনেকের। চোখও জ্বলতে থাকে। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালি ও জল দিয়ে গ্যাস লিক নিয়ন্ত্রণে নামেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্তানে সরিয়ে দেওয়া হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, বেঞ্জাইল সায়ানাইড নামে গ্যাস লিক করেছিল। এই গ্যাসে সাময়িক অসুবিধা হলেও, ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।












Click it and Unblock the Notifications