Gangasarar mela 2022: মাস্ক নেই মুখে, কোভিড বিধি উড়িয়ে দলে দলে ঘরে ফিরছেন পুন্যার্থীরা

Gangasarar mela 2022: মাস্ক নেই মুখে, কোভিড বিধি উড়িয়ে দলে দলে ঘরে ফিরছেন পুন্যার্থীরা

করোনা সংক্রমণের থার্ড ওয়েভের মধ্যেই মকর সংক্রান্তির দিনে বসেছিল গঙ্গাসাগর মেলা। তিনদিনের মেলা শেষ হতেই করোনা বিধির দফা রফা। করোনা বিধি হাওয়ায় উড়িয়ে দলে দলে পুন্যার্থীরা বাড়ি ফিরছেনষ কারোর মুখেই মাস্ক নেই বললেই চলে। এদিকে গঙ্গাসাগর মেলার পরে সংক্রমণ বাড়বে আশঙ্কা করছেন চিকিৎসকরা। কারণ ২ একদিনের মধ্যেই করোনা উপসর্গ শুরু হয়ে যেতে পারে। বঙ্গে করোনা সংক্রণে বিস্ফোরণ ঘটাতে পারে এই গঙ্গা সাগর মেলা প্রমাদ গুণছেন চিকিৎসকরা।

Gangasarar mela 2022: মাস্ক নেই মুখে, কোভিড বিধি উড়িয়ে দলে দলে ঘরে ফিরছেন পুন্যার্থীরা

কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে বলা হয়েছে ২টি করোনা টিকা ছাড়া কেউ যোগ দিতে পারবেন না মেলায়। এমনকী গঙ্গাসাগর মেলায় যাওয়ার আগে সকলের আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। পুরো নির্দেশিকা যথাযথ ভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথম দিনেই কমিটি গঙ্গাসার মেলা দেখে এসে অসন্তোষ প্রকাশ করেছিল। তারপরেই তৎপরতা শুরু করে রাজ্য প্রশাসন। আধিকারীকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব, জেলা শাসক।

গঙ্গাসার মেলায় সকলকে বারবার মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশকর্মীরা। তার সঙ্গে পাল্লা দিয়ে করা হয়েছে স্যানিটাইজেশন প্রক্রিয়া। মেলার প্রবেশ পথে বসানো হয়েছিল বিশাল স্যানিটাইজেশন মডেল। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল গঙ্গাসাগর মেলায়। করোনা সংক্রমণের তোয়াক্কা না কারেই মকর সংক্রান্তির িদন হাজার হাজার মানুষ একসঙ্গে গঙ্গায় ডুব দিয়ে স্নান সেরেছেন। মুখে মাস্ক কারোরই ছিল না। দিনভর মেলা চত্ত্বরে খোলা মুখের ভিড়ই ছিল বেশি।

মেলা সেরে দলে দলে লঞ্চে ফিরেছেন পুন্যার্থীরা। গা ঘেষাঘেষি করেই ফিরে এসেছেন তাঁরা। তাতে করোনা সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে। মুখে কারোরইমাস্ক ছিল না বললেই চলে। করোনা বিধি যাকে বলে হাওয়ায় উড়িয়ে বাড়ি ফিরেছেন অসংখ্য পুন্যার্থী। আজ দেশের দৈনিক করোনা সংক্রণ প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই পরিস্থিতি। বঙ্গে দৈনিক সংক্রমণের গ্রাফ কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছেনচিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+