Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারে পরিণত হতে পারে, আশঙ্কা প্রকাশ স্বাস্থ্য গবেষকদের

Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারে পরিণত হতে পারে, আশঙ্কা প্রকাশ স্বাস্থ্য গবেষকদের

গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার মতোই সুপার স্প্রেডারে পরিণত হতে পারে। এমনই আশঙ্কা করছেন স্বাস্থ্য গবেষকরা। যদিও গঙ্গাসাগর মেলায় করোনা সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু তার পরেও সংক্রমণের আশঙ্কা রয়েই যাচ্ছে বলে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য গবেষকরা।

 আশঙ্কা প্রকাশ স্বাস্থ্য গবেষকদের

করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তার উপরে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে হবে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা হয়ে থাকে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে বসে গঙ্গাসাগর মেলা। অসংখ্য পুন্যার্থী ভিড় করেন সেই মেলায়। করোনা সংক্রমণের থার্ড ওয়েভ যখন চরমে তখন গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতে করোনা সংক্রমণ ভয়ানক আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য গবেষকরা। তাঁরা দাবি করেছেন কুম্ভ মেলার মতই সুপার স্প্রেডারে পরিণত হতে পারে গঙ্গাসাগর মেলা। ২০২১ সালে উত্তর প্রদেশে কুম্ভ মেলার পরেই ভয়াবহ আকার নিয়েছিল করোনা সংক্রমণ। সেকেন্ড ওয়েভে মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছিল।

করোনা সংক্রমণের মধ্যে গঙ্গাসাগর মেলা করা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছিল। কলকাতা হাইকোর্টও অবশ্য অনুমতি দিয়েছে গঙ্গাসাগর মেলার। তবে একাধিক বিধিনিষেধ জারি করেছে। সাগরদ্বীপকে নোটিফায়েড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ২টি করোনা টিকা ছাড়া সাগরমেলায় কেউ প্রবেশ করতে পারবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে আরটি পিসিআর টেস্টও সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যথাযথ ভাবে করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নজরে রাখতে একটি ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নজরদারিতে হবে মেলা। কোনও রকম করোনা বিধি লঙ্ঘন হলে তার জবাব দিেত বাধ্য থাকবেন রাজ্যের মুখ্যসচিব। আদালত এমনই নির্দেশিকা জারি করেছে।

গঙ্গাসাগর মেলা হলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কলকাতার চিকিৎসকরাও এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বাবুঘাটে ইতিমধ্যেই জনসমাগম হতে শুরু করেছে। পুন্যার্থীরা ভিড়করতে শুরু করেছেন বাবুঘাটে। কিন্তু সেখানে কারোর মুখে মাস্ক দেখা যাচ্ছে না। কাজেই সেখানেও করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা যাচ্ছে। আজই বাবুঘাট পরিবর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দখবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। সেখানে আরটি-পিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই গঙ্গাসাগর মেলায় যাওয়ার অনুমতি মিলবে বলে হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে। একাধিক চিকিৎসক বারবার গঙ্গাসাগর মেলা এবছর বন্ধ রাখার কথা বলেছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা উচিত বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারীকরাও।

এদিকে করোনা সংক্রমণের কারণে মকর স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে হরিদ্বার প্রশাসন। গতকাল থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। মকর সংক্রান্তির দিন কার্ফু জারি থাকবে বসে জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হরিদ্বার প্রশাসন। মকর সংক্রান্তির আগের দিন নাইট কার্ফুও কড়া করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+