Gangasagar Mela 2022: মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্টের কমিটি, তৎপর হল প্রশাসন

Gangasagar Mela 2022: মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্টের কমিটি, তৎপর হল প্রশাসন

গঙ্গাসাগর মেলা পরিদর্শন করে সন্তুষ্ট নয় হাইকোর্টের কমিটি। রাজ্য সরকারকে এই নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে তারা।তারপরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিেয়ছে। অনেকেই মুখে মাস্ক পরছেন না বলে অভিযোগ। মাস্ক পরা নিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছেন সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা। করোনা বিধি মেনে মেলা করার জন্য দফায় দফায় প্রশাসনিক বৈঠক চলছে।

শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা

শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা

আজ থেকে শুরু হয়ে গেল সঙ্গাসাগর মেলা। হাইকোর্টের গ্রিন সিগনাল মিলেছে আগেই। সকাল থেকেই কাকদ্বীপ সহ একাধিক লঞ্চ ঘাটে ভিড় জমিয়েছেন পুন্যার্থীরা। ভিড় করতে শুরু করেছেন কপিল মুনির আশ্রমেও। সন্ন্যাসীরাও ভিড় করতে শুরু করেছেন সাগরদ্বীপের একাধিক জায়গা। অনেকের মুখেই মাস্ক দেখা যাচ্ছে না। গা ঘেসাঘেসি করে রয়েছেন সকলে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। করোনা সংক্রমণের আশঙ্কা রয়েই যাচ্ছে।

সন্তুষ্ট নয় কমিটি

সন্তুষ্ট নয় কমিটি

আজ সকালেই গঙ্গাসাগর মেলা পরিদর্শন করে হাইকোর্ট নির্ধারিত কমিটি। কিন্তু প্রাথমিক রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নন তাঁরা। কমিটির দুই সদস্য গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা এবং পরিকাঠামো দেখে একেবারেই সন্তুষ্ট নয় বলে রাজ্য সরকারকে জানিয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মেলায় একাধিক জায়গায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তারপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে করোনা বিধির উপরে নজরদারি চালানো হতে শুরু করে।

২টি টিকা ছাড়া গঙ্গাসাগর মেলায় প্রবেশ নয়

২টি টিকা ছাড়া গঙ্গাসাগর মেলায় প্রবেশ নয়

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা করায় গ্রিন সিগনাল দেওয়া হলেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। গোটা সাদরদ্বীপ এলাকাকে নোটিফায়েড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ২টি করোনা টিকা ছাড়া কেউ গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। করোনা সংক্রমণ যতটা সম্ভব আটকানো যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরটি-পিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ না আসা পর্যন্ত গঙ্গাসাগর মেলায় প্রবেশ করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

মাস্কহীন মুখের ভিড়

মাস্কহীন মুখের ভিড়

হাইকোর্ট নির্দেশিকা জারি করলেও বাস্তবে সেটা পূরণ হচ্ছে না বললেই চলে। কারণ কাকদ্বীপ সহ একাধিক লঞ্চঘাটে অসংখ্য মানুষ মাস্ক ছাড়াই ভিড় করেছেন। পুিলশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। মাস্ক বিলিও করা হচ্ছে। কিন্তু অনেকেই মাস্ক মুখে না দিয়ে গলার কাছে নামিয়ে রাখছেন। ইতিমধ্যেই সাগরদ্বীপের ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন যতটা সম্ভব মানুষকে সচেতন করার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+