মুর্শিদাবাদের গদাইপুরে পেটকাটি দুর্গার পুজো হয় ঐতিহ্য মেনে
কেউ বলেন ৫০০, তো কারও মতে আড়াইশো বা তিনশো। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাটি দুর্গার পুজোর ইতিহাস যে কবেকার, তা অবশ্য কেউ জানেন না।
কেউ বলেন ৫০০, তো কারও মতে আড়াইশো বা তিনশো। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাটি দুর্গার পুজোর ইতিহাস যে কবেকার, তা অবশ্য কেউ জানেন না। তবে আগের মতো না হলেও ব্য়ানার্জি বাড়ির পুজোর জৌলুসে কিন্তু এখনও গোটা এলাকা আলোকিত হয়।

পেটকাটি দুর্গা
কথিত আছে, গদাইপুরের ব্যানার্জি পরিবারের পুরোহিতের মেয়ে নিখোঁজ হয়ে যায়। বহু তল্লাশির পরও নিরুদ্দেশ থাকে ওই কিশোরী। শেষ মা দুর্গা নাকি ওই পুরোহিতকে স্বপ্নাদেশ দেন। জানান যে ওই কিশোরী নাকি তাঁর কাছে গচ্ছিত। ভক্তদের আরাধনায় মুগ্ধ হয়ে নাকি দেবী নিজের পেট কেটে ওই পুরোহিতের কন্যাকে বের করেছিলেন বলে কথিত আছে। তারপর থেকেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরের ব্যানার্জি বাড়িতে পেটকাটি দুর্গার পুজো হয়ে থাকে।

পুজোর রীতি
পুজোর চারদিন মা দুর্গাকে অন্ন ভোগ দেওয়া মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরের ব্যানার্জি পরিবারের অন্যতম বিশেষত্ব। পুজো দেখতে রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু মানুষ এখনও গদাইপুরে আসেন বলে জানা গিয়েছে।

প্রতিমা শৈলী
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদাইপুরের ব্যানার্জি পরিবারের দুর্গা প্রতিমার আদল কিন্তু সম্পূর্ণ আলাদা। মোটা চোখের দেবীর এই প্রতিমাও নাকি স্বপ্নে পাওয়া বলে এ পরিবারের সদস্যদের বিশ্বাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications