ভাইফোঁটার মিষ্টিতেও লেগেছে থিমের জোয়ার, শকুন্তলা সন্দেশ, অরেঞ্জ ক্রাশের সঙ্গে ব্লু বেরির দইও

উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকেই শুরু হয়েছে থিমের লড়াই। এই থিমপুজো থেকে বাদ যায়নি লক্ষ্মী আরাধনা বা কালী-বন্দনাও। এবার সেই থিমের জোয়ারে ভাসতে চলেছে ভাইফোঁটার মিষ্টির বাজারও।

যমের দুয়ারে কাঁটা দেওয়ার রঙিন উৎসবে এক প্রধান উপকরণ মিষ্টি। ভাইফোঁটার আয়োজনে আশীর্বাদীর রেকাবের সঙ্গে পাঁচ রকমের মিষ্টিতে সাজানো খাবারের থালায় থাকবেই। আর সেই মিষ্টি যদি বাহারি না হয়, তাহলে কি জমে ভাইফোঁটা। এবার তাই মিষ্টিতেও লেগেছে থিমের ছোঁয়া।

উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকেই শুরু হয়েছে থিমের লড়াই। এই থিমপুজো থেকে বাদ যায়নি লক্ষ্মী আরাধনা বা কালী-বন্দনাও। এবার সেই থিমের জোয়ারে ভাসতে চলেছে ভাইফোঁটার মিষ্টির বাজারও। ভাইদের থালাতেও তাই টান টান প্রতিযোগিতা। রসগোল্লা, ল্যাংচার মতো সাধারণ মিষ্টির ঐতিহ্য থেকে বেরিয়ে আধুনিকতার ছোঁয়ায় এখন 'থিম' মিষ্টির বাড়বাড়ন্ত।

ভাইফোঁটার মিষ্টিতেও লেগেছে থিমের জোয়ার, শকুন্তলা সন্দেশ, অরেঞ্জ ক্রাশের সঙ্গে ব্লু বেরির দইও

এখন ছানার সঙ্গে মিশেছে আম, লিচু, কমলালেবু- কত না ফল। রয়েছে পুষ্পগন্ধও। চকোলেট, ক্রিম, জাফরানের পুরেও সমৃদ্ধ মিষ্টি। এবার ভাইদের মন জয় করতে হাজির শকুন্তলা সন্দেশ, অরেঞ্জ ক্রাশ। কমলালেবুর রস নিংড়ে তার সঙ্গে ছানা মিশিয়ে তৈরি হচ্ছে সন্দেশ। আর শকুন্তলা সন্দেশে থাকছে ক্ষীর, জাফরান, কাজু, কিসমিসের জিভে জল আনা পুর। মালাই শিঙাড়া তৈরি হচ্ছে চকোলেট, নলেন গুড় দিয়ে। আছে চিরন্তন পারিজাত, দিলখুশ, লেবু সন্দেশ।

আর সবচেয়ে বড় চমক মধু সন্দেশ। একবারে পাহাড়ি চাকের মধুতে ম-ম করবেই ভাইদের পাত। একথায় ভাইফোঁটার ভাইদের থালা থিমের বাহারে পরিপূর্ণ এবার। কেউ কি কখনও ভাবতে পেরেছেন মিষ্টির নাম হতে পারে লিচি মুড। নামে বিদেশিয়ানা। স্বাদে স্বদেশি ককটেল।

ভাইফোঁটার মিষ্টিতেও লেগেছে থিমের জোয়ার, শকুন্তলা সন্দেশ, অরেঞ্জ ক্রাশের সঙ্গে ব্লু বেরির দইও

ক্ষীরের সঙ্গে লিচুবাটা মিশিয়ে তৈরি এই সন্দেশ। ম্যাঙ্গো জিলেটো সন্দেশ তৈরি হচ্ছে আলফানসো আমের নির্যাস ও ক্ষীর মিশিয়ে। শুধু কি মিষ্টি, এবার যে দইয়েও নুতনত্ব। সঙ্গে ব্লু বেরির নির্যাস মিশিয়ে এক অভিনব দইও এবার উঠবে ভাইদের পাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+