কাটমানি পোস্টার নিয়ে বিস্ফোরক কল্যাণ! ইঙ্গিতে নিলেন একাধিক নাম
কেউ কেউ হুগলি জেলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চেয়েছিল। নাম না করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কেউ কেউ হুগলি জেলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চেয়েছিল। নাম না করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিন দুয়েক আগে শ্রীরামপুর শহরের একাধিক জায়গায় সাদা কাগজে আলতা দিয়ে লেখা একাধিক পোস্টার পাওয়া যায়। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাটমানিতে অভিযুক্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষাও প্রয়োগ করা হয়।

সন্দেহে প্রাক্তন সভাপতি ঘনিষ্ঠ পুলিশ অফিসার
শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি ও অশ্লীল পোস্টার দেওয়ার অভিযোগে সন্দেহের তালিকায় রয়েছেন পুলিশ অফিসার সমীর সরকার। তিনি তৃণমূলের প্রাক্তন
জেলা সভাপতি তপন দাশগুপ্তের ঘনিষ্ঠ বলে অভিযোগ। প্রকাশিত খবর অনুযায়ী, এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে বিরোধীদের
পাশাপাশি সামিল তাঁর দলের একাধিক ব্যক্তি।

'হুগলিকে তৃণমূল শূন্য করার চেষ্টা'
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নির্বাচনের আগে হুগলি জেলাকে তৃণমূল শূন্য করার চেষ্টা হয়েছিল। তবে হুগলি কেন্দ্রে তা সম্ভব হলেও, শ্রীরামপুর কেন্দ্রে তা সম্ভব হয়নি। পাশের আরামবাগ কেন্দ্রে অল্প ভোটে জয় পেয়েছেন অপরূপা পোদ্দার। এই ষড়যন্ত্রের পিছনে এক প্রবীণ সাংবাদিক রয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে যে পোস্টার শ্রীরামপুরে পড়েছে তা নিছক পোস্টার নয়। এর পিছনে অনেক কিছু রয়েছে, যা ভবিষ্যতে সামনে আসবে বলেও দাবি করেছেন তিনি।

জালে পুলিশ অফিসারের গাড়ির চালক
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি পোস্টার দেওয়ায় অভিযুক্ত এক পুলিশ কর্তার গাড়ির চালক। নাম অমিয় খামারু। সূত্রের খবর অনুযায়ী,
ওই গাড়িতেই চড়েন সমীর সরকার নামে পুলিশ আধিকারিক। আগে জাঙ্গিপাড়া থানার ওসি থাকলেও, বর্তমানে তিনি হুগলি গ্রামীণ পুলিশের ডিআইবিতে ওসি ওয়াচ
পদে রয়েছেন।












Click it and Unblock the Notifications