পীরজাদা সিদ্দিকীর ওপর হামলা, অবরোধ জেলায় জেলায়
পীরজাদা সিদ্দিকীর ওপর হামলা, অবরোধ জেলায় জেলায়
ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর গাড়ির ওপর হামলার ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় রাস্তা অবরোধ পীরজাদার অনুগামীদের। পরে প্রশাসনিক হস্তক্ষেপে ওঠে অবরোধ।

জানা গিয়েছে, এদিন আক্রান্ত, অসহায় ব্যাক্তি দের দেখতে ভাঙড়ের বোদরা অঞ্চলের কাঁচদিয়া গ্রামে গিয়েছিলেন খোদ ফুরফুরা শরীফের পীরজাদা তথা আহলে সুন্নাত আল জমাতের কর্ণধার আব্বাস সিদ্দিকী।
অভিযোগ সেখানেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। ঘটনার প্রতিবাদে এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মহকুমায় দীর্ঘ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন পীরজাদার অনুগামীরা। অবরোধ হয় বাসন্তী হাইওয়ে, টাকি রোডের মতো ব্যস্ততম রাস্তায়।সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। নাকাল হতে হয় নিত্য যাত্রী সহ সাধারণ মানুষদের। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওঠে অবরোধ।
তবে অনুগামীদের বক্তব্য, পীরজাদার উপরে আক্রমণ কারি তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে তাঁকে গ্রেফতার করবে। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার না করলে আমরা আবারও আন্দোলনে নামবো।












Click it and Unblock the Notifications