অপরাজিতা বিল ইস্যুতে তৃণমূল সরকারকে 'ফুল সাপোর্ট' শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা?
বিধানসভায় রাজ্য সরকারের তরফ থেকে অপরাজিতা বিল নিয়ে আলোচনা। এই বিল সম্পর্কে সম্পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। রাজ্য সরকারকে এই বিল ইস্যুতে 'টোটাল সাপোর্ট' করা হবে। বিধানসভায় এই বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মন্ত্রী মলয় ঘটক অপরাজিতা বিল পেশ করেছেন মঙ্গলবার। তারপর এই বিল সম্পর্কে বিধানসভায় আলোচনা শুরু হয়। শাসক - বিরোধী দুই পক্ষই এই বিলের পক্ষে রয়েছেন। তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য যথেষ্ট গভীর। রাজ্য সরকারকে কৌশলে চাপে ফেলে দেওয়া হল কি? সেই প্রশ্ন উঠছে।

এই বিলের কোনও বিরোধিতা করছে না বিজেপি। বরং দ্রুত এই বিল আইনে পরিণত হোক। তাই চাইছেন বিরোধীরা। বিধানসভায় এমনই বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, " আমরা বিচার চাই। সরকারের আনা বিলকে সম্পূর্ণ সমর্থন। এই বিলকে আইনে পরিণত করার দায় সরকারের।"
তিনি আরও বলেন, ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, শুনব। এই বিল দ্রুত আইনে পরিণত হওয়ার অপেক্ষা। অবিলম্বে আইনে পরিণত হোক। ফুল সাপোর্ট রয়েছে বিজেপির।
এই বিল আনার উদ্দেশ্য কী? সেই বিষয়ে এরপর বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। আর তাতেই কৌশলে সরকার পক্ষকে খোঁচা দিলেন তিনি। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।
আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিদিন ক্ষোভের আগুন বাড়ছে। সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে নামছেন। মিছিল হচ্ছে কলকাতার রাজপথে। রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ দানা বাঁধছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি উঠেছে।
সেখানে রাজ্য সরকার অক্সিজেন চাইছে। দল মত, বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় নামছে। এই বিপুল জনবিক্ষোভ, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিছুটা কমানোর চেষ্টা চলছে। মানুষের বিক্ষোভ, বিপুল জনরোষ থেকে নজর ঘোরাতেই এই বিল আনা হয়েছে। এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, " আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তাতে লজ্জা ঢাকার জায়গা নেই।
আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এই লজ্জা রাখার জায়গা নেই।" এই বিল সাপোর্ট করে রাজ্য সরকারকে কি আরও চাপে রাখলেন শুভেন্দু অধিকারী? কৌশলে আরও চাপ বাড়ানো হল তৃণমূল সরকারের উপর? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications