ধুতি-পাঞ্জাবিতে সম্পূর্ণ বাঙালিয়ানা, পুজো দেখতে কলকাতায় জেপি নাড্ডা
ঝটিকা সফরে রাজ্যে এলেন বিজেপি নেতা জেপি নাড্ডা। বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। আজ শনিবার মহা সপ্তমীর তিথিতে কলকাতায় এলেন বিজেপির কেন্দ্রীয় নেতা।
রাজ্যে কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ দেখার কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। হাওড়ার একটি পুজোর মণ্ডপে যান তিনি। তাঁকে কলকাতা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের নেতারা।

মহা সপ্তমীর সকালে কলকাতা এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতার কয়েকটি মণ্ডপও দর্শন করবেন তিনি। এদিন বিকেলেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা।
মহা সপ্তমীর সকালে ধুতি পাঞ্জাবি পরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ দিলীপ ঘোষ।
বিমানবন্দরে ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয় জে পি নাড্ডাকে। দুর্গাপুজোর সময় কলকাতায় এসে জে পি নাড্ডাও অত্যন্ত আনন্দিত। দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন, জে পি নাড্ডা কলকাতার জামাই। তাঁর স্ত্রী বাঙালি।
এদিন দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোডের ফাঁসিতলা মোড়ে পৌঁছান তিনি। জুগনু এ্যাসোসিয়েশনের ৫৩ তম বর্ষের সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ দর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি জগৎ প্রকাশ নাড্ডা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ জুগনু ক্লাবের সভাপতি তথা রাজ্য বিজেপি নেতা সঞ্জয় সিং প্রমুখ।
এদিন হাওড়ার পুজো মণ্ডপে উপস্থিত সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানান । তিনি বলেন, মা দুর্গার অসীম কৃপায় অমি এই মুহূর্তে বাংলায়। মা দুর্গার কাছে আশীর্বাদ চাইবো, বাংলার মাটিতে যে অসুর শক্তি আছে তার বিনাশ করুক। শুভ শক্তিকে কাজ করার সুযোগ করে দিন।












Click it and Unblock the Notifications