Vande Bharat Express: বন্দে ভারত থেকে 'দেশি বুলেট' স্লিপার! বাংলার কপালে আদৌও কিছু জুটবে
Vande Bharat Express: রাত পোহালেই মোদী সরকারের তৃতীয় মেয়াদে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ হবে। দেশের অর্থমন্ত্রী হিসাবে সপ্তম বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে জ্বালানির আকাশছোঁয়া দাম। মূল্যবৃদ্ধির গেঁড়োয় সাধারণ মানুষ। এই অবস্থায় এবারের নির্মলার বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ।
কর (Income Tax) থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ছাড়ের দাবি উঠছে। একই সঙ্গে রেলের (Indian Rail) সুরক্ষায় বাড়তি নজর দেওয়ারও (Railway Budget 2024) দাবি মানুষের।

গত কয়েকমাসে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। ঘটেছে একাধিক প্রাণহানি। এই অবস্থায় রেলের সুরক্ষায় এবার বিশেষ নজর নির্মলা সীতারমন দিতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষত দুর্ঘটনারোধী সুরক্ষা ব্যবস্থা 'কবচ' নিয়ে বড় প্রস্তাব বাজেটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বুলেট ট্রেন নিয়েও বড় ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এবারের বাজেটে বেশ কয়েকটি নতুন বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express) ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যে দেশে ৪,৫০০টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ভাবনা রয়েছে ভারতীয় রেলের। আর সেই মতো কাজ করছে রেলমন্ত্রক। বর্তমানে ৪০ টিরও বেশি বন্দে ভারত বাংলা সহ ভারতের একাধিক রুটে ছুটছে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে দেশে বন্দে ভারতের সংখ্যা ৬০-এ নিয়ে যেতে চায় মন্ত্রক।
শুধু তাই নয়, গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার নিয়েও ভাবনা রয়েছে রেলমন্ত্রকের। আগামীকাল মঙ্গলবারের বাজেটে এই বিষয়ে বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন। একই সঙ্গে বন্দে ভারত স্লিপার (vande bharat sleeper express) নিয়েও বাজেটে বড় ঘোষণা হতে পারে। আগামী ১৫ অগাস্ট নয়া এই ট্রেনের সূচনা হতে পারে। তার আগেই যদিও শুরু হতে পারে ট্রায়াল রান। রুটের বিষয়ে ঘোষণা থাকতে পারে।
বাংলার কপালে এবার বরাদ্দ ভালো হতে পারে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরেই বাংলা থেকে নতুন রুটে বন্দে ভারত ((Vande Bharat Express) ছুটতে পারে বলে একাধিক গুঞ্জন চলছিল। সে বিষয়ে ঘোষণা হতে পারে। পাশাপাশি হাওড়া-দিল্লি রুটে নতুন বন্দে ভারত স্লিপার (vande bharat sleeper express) বরাদ্দ হতে পারে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications