সরকারি অফিসে এবার কর্পোরেট নিয়ম! কর্মীদের জন্য নতুন ব্যবস্থা
সরকারি অফিসে এবার চালু হচ্ছে কর্পোরেট নিয়ম।
সরকারি অফিসে এবার চালু হচ্ছে কর্পোরেট নিয়ম। বেসরকারি অফিসগুলিতে যেভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু রয়েছে, ঠিক সেভাবেই রাজ্য সরকারি অফিসগুলিতেও তা চালু হচ্ছে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই চালু হবে নতুন নিয়ম। এর ফলে সরকারি অফিসগুলির অগোছালো আর অপেশাদার মনোভাব যাবে বলেই মনে করা হচ্ছে।

এরদিন রাজ্য সরকারি কর্মীদের জন্য কাগজের ই-সার্ভিস বুক চালু ছিল। তাতে অনেক ক্ষেত্রেই অবসরের সময় ভোগান্তি বেড়েছে কর্মীদের। পেনশন পেতে অসুবিধায় পড়তেন সরকারি কর্মীর। এবার আইএএস থেকে একেবারের নিচের তলা পর্যন্ত সরকারি কর্মীদের জন্য ই-সার্ভিস বুক চালু হচ্ছে। ফলে সরকারি কর্মীদের অনেক অসুবিধা দূর হবে।
নতুন নিয়মে সরকারিকর্মীদের ছুটির দরখাস্ত করতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। ফলে কাগজের আবেদনপত্র হারিয়ে যাওয়ার অভিযোগও আর উঠবে না।












Click it and Unblock the Notifications