Buddhadeb Bhattacharjee: বিদায় বুদ্ধবাবু, শ্রদ্ধা জানালেন মোদী থেকে রাহুল! কে কী লিখলেন দেখুন
Buddhadeb Bhattacharjee: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকস্তব্ধ বাংলা। শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী। বুদ্ধবাবুর প্রয়াণের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাম অ্যাভিনিউ'য়ের বাড়িতেও ছুটে যান তিনি। সমবেদনার জানানোর পাশাপাশি কোনও যাতে সমস্যা না হয় সেজন্য পরিবারের পাশে থাকারও বার্তা দেন প্রশাসনিক প্রধান।

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে (আগে-টুইটার) তিনি লিখছেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) মৃত্যুতে শোকাহত আমি। সেবা করাটাই তাঁর অঙ্গিকার, রাজ্যের মানুষের জন্য প্রতিশ্রুতিবব্ধ। এমনই এক রাজনৈতিক নেতা ছিলেন তিনি। পরিবার ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
Saddened by the passing of Shri Buddhadeb Bhattacharjee, former CM of West Bengal. He was a political stalwart who served the state with commitment. My heartfelt condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
খাড়গে লিখছেন, দীর্ঘ প্রায় পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা করে গিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তাঁর পরিবার এবং সহকর্মীদের গভীর সমবেদনা। সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধীও। বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে পোস্ট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
পিস হাভেনে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। আগামীকাল শুক্রবার শেষ যাত্রা হবে বলে জানানো হয়েছে বামেদের তরফে। আর তার আগে দেহ রাখা থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। আর সেখানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে পারবেন-
Buddhadeb Bhattacharjee: এক নজরে দেখুন কর্মসূচি-
১) পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা সকাল ১০.৩০।
২) বিধানসভা ভবন সকাল ১১-১১.৩০ মিনিট
৩) মুজফফর আহমেদ ভবন, দুপুর ১২-৩.১৫ মিনিট
৪) দীনেশ মজুমদার ভবন ৩.১৫-৩.৩০ মিনিট
৫) ৩.৩০ মিনিট দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য
নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা। বিকাল ৪টে
৬) দেহদান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications