ইডির তলব থেকে স্ত্রী সঙ্গে বিবাদ, অবশেষে দলবদল! দুবছরে শোভন চট্টোপাধ্যায়ের পরিবর্তন একনজরে
প্রাক্তন মেয়র বিজেপিতে যোগদানে ২০১৭- থেকে শুরু হওয়া ঘটনার বৃত্ত কার্যত সম্পূর্ণ হ়ল। নারদ কাণ্ডে নাম জড়ানোয় শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই সময় ব্যাঙ্কের বিষয় নিয়ে জানতে রত্না চট্টোপাধ
প্রাক্তন মেয়র বিজেপিতে যোগদানে ২০১৭ সাল থেকে শুরু হওয়া ঘটনার বৃত্ত কার্যত সম্পূর্ণ হ়ল। নারদ কাণ্ডে নাম জড়ানোয় শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই সময় ব্যাঙ্কের বিষয় নিয়ে জানতে রত্না চট্টোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। এর পরবর্তী সময়ে লন্ডনে চিকিৎসা করাতে যান রত্না চট্টোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী, সেই সময়ই বৈশাখী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্বও আস্তে আস্তে বাড়তে থাকে।

বিদেশ থেকে ফিরে ক্ষোভ রত্নার
লন্ডনে চিকিৎসার পর দেশে ফিরে ক্ষোভ উগরে দেন রত্না চট্টোপাধ্যায়। কেননা তাঁর অনুপস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় পর্ণশ্রীর বাড়ি ছেড়ে চলে যান গোলপার্কের ফ্ল্যাটে। এরপরেই সামনে চলে আসে স্বামী-স্ত্রী বিবাদের কথা। যার জেরে আলিপুর আদালতে শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা।

টানাপোড়েনে সবকিছু সামলানোর চেষ্টা
একদিকে বান্ধবী বৈশাখী অন্যদিকে স্ত্রী। সেই সময় কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় পরিবেশ, দমকল, আবাসন দফতরের দায়িত্বও ছিল শোভন চট্টোপাধ্যায়ের হাতে। দলের তরফে ছিল দক্ষিণ ২৪ পরগনার জেলার দায়িত্বও। দক্ষ সংগঠক শোভন চট্টোপাধ্যায় সবকিছু সামলানোর চেষ্টা করে গিয়েছেন।

দলের তরফে বার্তা
মহেশতলার বিধায়ক তথা পুর চেয়ারম্যান দুলাল দাসের পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের চাপ বাড়তে থাকে তৃণমূলে। দলের দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব থেকে যেমন সরিয়ে দেওয়া হয়, ঠিক তেমনই জেড প্লাস নিরাপত্তাও সরিয়ে দেয় নবান্ন। পরিবেশ দফতরের দায়িত্ব সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর হাতে।

'ডোন্ট কেয়ার' শোভন
দলের সতর্কতা কিংবা পরিবারের অভিযোগ, কোনও কিছুকেই আমল দেননি শোভন চট্টোপাধ্যায়। বিভিন্ন সময় বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে শপিং মল, রেস্তোরাঁয় দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে শোভন-রত্নার আদালতের মামলাও চলতে থাকে।

মন্ত্রিত্ব ও মেয়র পদ যায়
দমকলমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ২২ নভেম্বর কলকাতার মেয়র পদেও ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়।

ভোটের আগে পরে জল্পনা
লোকসভা ভোটের আগেও শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দিন কয়েক আগে দলে শোভন চট্টোাপাধ্যায়কে সক্রিয় করতে চেষ্টা করে তৃণমূল। গোলপার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যদিও তাতে বরফ গলেনি।

দীর্ঘদিনের মমতার সঙ্গী
শোভন চট্টোপাধ্যায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূল গড়ার পর কলকাতায় তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শোভন নন, মুখ্যমন্ত্রী প্রিয় ছিল কানন নামটি।












Click it and Unblock the Notifications