Amrit Bharat Station Scheme: দিঘা থেকে দমদম, স্টেশনেই হবে বিজনেস মিটিং, বদলে যাচ্ছে বাংলার ৯৪টি স্টেশন
Amrit Bharat Station Scheme: ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। প্রতিদিন দেশের বিভিন্ন রুটে প্রায় ১৩ হাজার ট্রেন যাতায়াত করে। দেশে রেল স্টেশনের সংখ্যা প্রায় ৭,৩২৫। এই পুরো ব্যবস্থাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে ১৩০৯টি স্টেশন নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অমৃত ভারত স্টেশন স্কিমের ( Amrit Bharat Station Scheme) আওতায় সাজানো হবে স্টেশনগুলি। ৬ অগস্ট এই স্কিমে ৫০৮টি স্টেশনের পুনর্গঠনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্কিমে স্টেশনগুলিতে মূলত আরও অত্যাধুনিক পরিষেবা দেওয়া হবে ও পরিকাঠামোতেও বদল আনা হবে। রুফ প্লাজাও থাকবে স্টেশনগুলিতে। এই স্কিমের জন্য ২৪,৪৭০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

Amrit Bharat Station Scheme: ৯৪টি স্টেশনের চেহারাও বদলে যাবে
প্রায় সব রাজ্য়ের কিছু কিছু স্টেশন এই স্কিমের ( Amrit Bharat Station Scheme) আওতায় পড়ছে। পশ্চিমবঙ্গে ৯৪টি স্টেশনের চেহারাও বদলে যাবে। বাংলার এই স্টেশনগুলি হল- আদ্রা, আলিপুরদুয়ার জংশন, আলুয়াবাড়ি রোড, অম্বিকা কালনা, আনাড়া, আন্দুল জংশন, আন্দুল, আসানসোল জংশন, আজিমগঞ্জ, বাগনান, বালি, ব্যান্ডেল জংশন, বনগাঁ, বাঁকুড়া, বরাভূম, বর্ধমান, ব্যারাকপুর, বেলদা, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরী, ভালুকা রোড, বিন্নাগুড়ি, বিষ্ণুপুর, বোলপুর শান্তিনিকেতন,
বার্নপুর, ক্যানিং, চন্দন নগর, চাঁদপাড়া, চন্দ্রকোনা রোড, ডালগাঁ, ডালখোলা, ডানকুনি, ধুলিয়ান গঙ্গা, ধূপগুড়ি, দিঘা, দিনহাটা, দমদম, ফালাকাটা, গড়বেতা, গেদে, হলদিয়া, হলদিবাড়ি, হরিশ্চন্দ্রপুর, হাসিমারা, হিজলি, হাওড়া, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, জঙ্গিপুর, ঝালদা, ঝাড়গ্রাম, জয়চণ্ডী পাহাড়, কালিয়াগঞ্জ, কল্যণী ঘোষপাড়া, কল্যাণী, কামাক্ষ্যাগুড়ি, কাটোয়া, খাগড়াহাট রোড, খড়গপুর,
কলকাতা, কৃষ্ণনগর, কুমেদপুর, মধুকুণ্ড, মালদা কোর্ট, মালদা টাউন, মেচেদা, মেদিনীপুর, নবদ্বীপ ধাম, নৈহাটি, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ ফরাক্কা, নিউ জলপাইগুড়ি, নিউ মাল জংশন, পানাগড়, পাণ্ডবেশ্বর, পাঁশকুড়ী, পুরুলিয়া, রামপুরহাট, সাঁইথিয়া, শালবনী, সামসি, শিয়ালদা, শালিমার, শান্তিপুর, শেওড়াফুলি, সীতারামপুর, সিউড়ি, সোনারপুর, সুউসা, তমলুক, তারকেশ্বর, তুলিন, উলুবেড়িয়া।
Amrit Bharat Station Scheme: জানেন কি কি থাকবে স্টেশনগুলিতে
ইতিমধ্যে মাস্টারপ্ল্যান তৈরি। একেবারে বদলে যাবে বাংলার ৯৪ টি স্টেশন। খুব শীঘ্র স্টেশনগুলিতে ভোল বদলের কাজ শুরু হবে। স্টেশনগুলিতে যেমন থাকবে ওয়েটিং হল, সার্কুলেটিং এলাকা, টয়লেয়ট, লিফট/ চলন্ত সিঁড়ি সহ একাধিক ব্যবস্থা। একই সঙ্গে ওয়াই ফাই, 'One Station One Product স্কিমে নানা রকম প্রোডাক্ট, যাত্রীদের তথ্য জানার আধুনিক সিস্টেম, Executive Lounges সহ থাকবে আধুনিক ব্যবস্থাও। এমনকি প্রয়োজনে স্টেশনেই যাতে ব্যবসায়ীক মিটিং সেরে নেওয়া যায় সেজন্যে আধুনিক সুবিধা এবং জায়গাও থাকবে বলে জানা গিয়েছে।
Amrit Bharat Station Scheme: বিশেষ নজর বাংলায়
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। নির্বাচনে বাংলায় বিশেষ নজর মোদী সরকারের। Amrit Bharat Station Scheme এর আওতায় তার আগে বাংলার স্টেশনগুলিকে ঢেলে সাজানো হবে। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পরে বাংলাতে সর্বাধিক স্টেশনের রূপ বদল করা হচ্ছে।












Click it and Unblock the Notifications