Weather News: রাজ্য জুড়ে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল অনেকটাই। মঙ্গলবারের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেড়েছে। অন্যদিকে মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির আশপাশে। রয়েছে ঘর্মাক্তজনিত অস্বস্তিও। সেই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিন দুয়েকের মধ্যে তাপমাত্রা সামান্য কিছুটা হলেও হ্রাস পাবে। জেলায় জেলায় কালবৈশাথীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ৩১ মার্চ এবং ১ এপ্রিল উত্তরবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ মার্চ শুক্রবার সকালের মধ্যে উল্লিখিত ৩ জেলা ছাড়াও হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ৩১ মার্চ এবং ১ এপ্রিল দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

কমবে তাপমাত্রা
উত্তরবঙ্গের সমতল এলাকায় আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা। প্রসঙ্গত এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির আশপাশের ঘোরা-ফেরা করছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১.৮)
বহরমপুর (১৯.২)
বাঁকুড়া (২১.২)
বর্ধমান (২০.৮)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং (৮.৬)
কালিম্পং (১৩.৩)
দিঘা (২২.৪)
কলকাতা (২৪.৭)
দমদম (২৪.২)
কৃষ্ণনগর (২০)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২২.১)
শিলিগুড়ি (১৭.৭)
শ্রীনিকেতন (২০.৬)
সুন্দরবন (২৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৫)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৫.৭)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩২.৬)
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২৪)
দিঘা (৩৩.১)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৫)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৪.৩)
শ্রীনিকেতন (৩৫.১)
সুন্দরবন (৩১.৫)












Click it and Unblock the Notifications