মমতার 'ফ্রি' চিকিৎসার ঘোষণা! সরকারি নির্দেশিকায় সংশয়, বিপাকে রোগীর পরিবার
সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীর ফ্রি চিকিৎসার ঘোষণায় বাধ সাধল সরকারেরই এক ঘোষণা। মেজিক্যাল কলেজগুলিতে বিনামূল্যে ওষুধের সংখ্যা রবিবার থেকে প্রায় চারভাগের একভাগ হতে চলেছে।
সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীর ফ্রি চিকিৎসার ঘোষণায় বাধ সাধল সরকারেরই এক ঘোষণা। মেজিক্যাল কলেজগুলিতে বিনামূল্যে ওষুধের সংখ্যা রবিবার থেকে প্রায় চারভাগের একভাগ হতে চলেছে। মহকুমা কিংবা ব্লকস্তরের হাসপাতালে এই সংখ্যাটা আরও কম হবে বলেই জানা গিয়েছে।

নিজেরই ঘোষণার জেরে সরকারের রাজকোষে বাড়ছিল চাপ। ফলে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে ওযুধের তালিকা পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের সেই পুনর্গঠিত তালিকাই কার্যকর হয়েছে রবিবার থেকে। ফ্রি ওষুধের সংখ্যা একধাক্কায় প্রায় ১৬০০ থেকে কমে হচ্ছে ৪৮০। তবে সব হাসপাতালের ক্ষেত্রে এই নির্দেশিকা একই রকমের নয়। মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রে সংখ্যাটা ৪৮০ হলেও, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংখ্যাটা যথাক্রমে ২২৯ এবং ২৭১।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তালিকা থেকে বাদ যাওয়া ওষুধের মধ্যে রয়েছে আরটিপিএ। যা ইস্কিমিক স্ট্রোকের রোগীর জন্য জরুরি। মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তালিকায় রয়েছে অ্যালবুমিন। শরীর থেকে দ্রুত প্রোটিন বের হওয়া ঠেকাতে এই ওষুধ জরুরি। যার এক একটি ভায়ালের দাম প্রায় পাঁচ হাজার টাকা। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেমোথেরাপির বেশিরভাগ ওষুধ।
স্বাস্থ্য দফতরের সাফাই মূল্যবান ওষুধ বাদ দিয়ে, তালিকায় সাধারণ রোগীদের ওষুধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications