স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! চড়ুইভাতির পরই সন্দেহের বশে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

অভিন্ন হৃদয় বন্ধুই হয়ে উঠছিল চরম শক্র। যে বন্ধুকে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধুই কি না জড়িয়ে পড়েছিল স্ত্রীর সঙ্গে পরকীয়ায়! সেই সন্দেহই কাল করল।

অভিন্ন হৃদয় বন্ধুই হয়ে উঠছিল চরম শক্র। যে বন্ধুকে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধুই কি না জড়িয়ে পড়েছিল স্ত্রীর সঙ্গে পরকীয়ায়! সেই সন্দেহই কাল করল। সন্দেহের বশে প্রাণের বন্ধুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল যুবক। নদিয়ার পলাশিপাড়ায় এই ঘটনায় রবিবার সকাত সকালেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। চায়ের দোকানে ঢুকে বন্ধুকে গুলি করে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! চড়ুইভাতির পরই সন্দেহের বশে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

পলাশিপাড়ায় বিডিও অফিস চত্বরে একটি চায়ের দোকানে বসেছিলেন সুভাষ সরকার। হঠাৎ তাঁর বন্ধু প্রাক্তন সিআরপিএফ জওয়ান বিভাস মণ্ডল সেখানে এসে উপস্থিত হয়। দোকানে ঢুকেই পকেট থেকে পিস্তল বের করে সে গুলি চালিয়ে দেয় সুভাষকে লক্ষ্য করে। অভিন্নহৃদয় দুই বন্ধু। আগের দিনই বন্ধুর সঙ্গে চড়ুইভাতিতেও শামিল হয়েছিলেন সুভাষ। কিছুই বুঝতে ওঠার আগেই সব শেষ।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সকলেই। সেই ফাঁকে অভিযুক্ত বিভাস মণ্ডল গুলি চালিয়েই পালিয়ে যায়। সুভাষকে পলাশিপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তদন্ত শুরু করেছে এই হত্যাকাণ্ডের।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুভাষ অভিন্ন হৃদয় বন্ধু বলেও সম্প্রতি তাঁকে সন্দেহ করতে শুরু করেছিল বিভাস। বিভাস সন্দেহ করল, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সুভাষের। শনিবার চড়ুইভাতিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+