ময়লার ভ্যাট থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য সোদপুরের অপূর্বনগরে
ময়লার ভ্যাট থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য সোদপুরের অপূর্বনগরে
সাতসকালে সোদপুরের অপূর্বনগরে ময়লার ভ্যাট থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি মিউনিসিপ্যালিটির কর্মীরা ময়লার ভ্যাট পরিস্কার করার সময়ই এই বোমটি দেখতে পান। তাঁরা বোমটি এরপর জঞ্জালের জায়গা থেকে উঠিয়ে পাঁচিলে তুলে রাখেন। খবর দেওয়া হয় ঘোলা থানায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমটিকে জলে ডুবিয়ে নিস্ক্রিয় করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই বোমাটি রেখে দিয়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটি হাতে বানানো বোমা বলে মনে হচ্ছে।
যেখান থেকে এই বোমা পাওয়া যায় তার কিছু দূরেই রয়েছে সিপিএমের পার্টি অফিস। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আগে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ ছিল। কিন্তু এখন সিপিএমের কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছে। মাঝে মাঝেই এখানে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে বোমাটি কে কখন রেখে দিয়ে গিয়েছে, সে বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেনি। এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications