মালদহের কাছে লাইনচ্যুত মালগাড়ি, আটকে বহু উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন

কলকাতা, ২৩ অগাস্ট : সোমবার সন্ধ্যারাতে মালদহের আদিনার কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ায় উত্তরবঙ্গগামী সমস্ত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

দার্জিলিং মেল, হাটেবাজারে এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেলের মতো একাধিক দূরপাল্লার ট্রেন একেরপর এক স্টেশনে আটকে রয়েছে লাইন পরিষ্কার না হওয়ার কারণে।

মালদহের কাছে লাইনচ্যুত মালগাড়ি, আটকে বহু উত্তরবঙ্গগামী ট্রেন

অন্যদিকে কলকাতাগামী দূরপাল্লার ট্রেনগুলিরও ফেরার পথে নানা স্টেশনে আটকে রয়েছে। সোমবার আদিনা ও পাণ্ডুয়ার মাঝে একটি জায়গায় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয় বলে রেল সূত্রে খবর।

এই ঘটনার জেরে শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলি নয়, দিল্লি ও গুয়াহাটিগামী ট্রেনগুলিও নানা স্টেশনে আটকে পড়েছে। যাত্রীদের অভিযোগ, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার অনেকক্ষণ পরে তা সরানোর ও লাইন মেরামতির কাজ শুরু করাতেই এই বিপত্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+