বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, সুকান্ত নগরে দুমাসের জন্য অফিস খুলে প্রতারণা করে। বিভিন্ন জায়গায় দুই তিন মাসের জন্য অফিস খুলত।

পুলিশ আরও জানিয়েছে, ২০১৯ এর জানুয়ারি মাসে সল্টলেক সুকান্ত নগরে একটা অফিস খোলে।সেই অফিসে বসে প্রতারণা চক্র চালাত।বেকার যুবকদের প্রলোভন দেখিয়ে তাদের এই ফাঁদে ফেলার জন্য বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে রেখেছিল প্রতারক। কারো কাছ থেকে ৮০ হাজার টাকা, কারো কাছ থেকে ৯০ হাজার টাকা, আবার কাছ থেকে এক লক্ষ টাকা নিত। বিভিন্ন রাজ্যে ২ মাস করে অফিস খুলে এই প্রতারণা চক্র চালাত।
২০১৯ সালে মার্চ মাসে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ হয়, বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে চাকরি দেয়নি। সল্টলেকের সুকান্ত নগরের অফিস বন্ধ করে পালিয়েছে।
জানা গিয়েছে, অভিযোগ পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে হুগলি থেকে মহম্মদ সোহাব ওরফে সমীর ঘোষকে গ্রেফতার করে।ধৃত উত্তর প্রদেশ এর বাসিন্দা। হুগলিতে গা ঢাকা দিয়েছিল। ধৃতের কাছ থেকে বিভিন্ন নথি এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এদিন ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications