টিএমসিপির শীর্ষপদের দৌড়ে চারজন! মমতা, অভিষেকের আলাদা পছন্দে 'টানাপোড়েন'
টিএমসিপির শীর্ষপদের দৌড়ে ৪! মমতা, অভিষেকের আলাদা পছন্দে টানাপোড়েন
তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকা আলাদা হওয়ায় টানাপোড়েন চলছে বলে সূত্রের খবর।

কালীঘাটে জরুরি বৈঠক
জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সম্প্রতি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিং, অরূপ বিশ্বাসরা হাজির ছিলেন বৈঠকে।

নেতৃত্বের দৌড়ে চার
সূত্রের খবর অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদের সর্বোচ্চ পদের জন্য দৌড়ে রয়েছেন চারজন। তাঁদের মধ্যে রয়েছে ২ মুখপত্র। তালিকায় রয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র সুদীপ রাহা। এছাড়াও তালিকায় রয়েছেন প্রেসিডেন্সির ইতিহাস বিভাগের ছাত্র সুপ্রিয় চন্দ এবং তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সহ সভাপতি গৌতম ভট্টাচার্য।

মমতার পছন্দ
সুব্রত বক্সি ঘনিষ্ঠ গৌতম দীর্ঘদিন ধরেই এই দৌড়ে রয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন।

অভিষেকের পছন্দ
সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেবাংশু, সুদীপ কিংবা সুপ্রিয়। ফলে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ পদ নিয়ে টানাপোড়েন চলছে বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications