পশ্চিম মেদিনীপুরে, ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪ পুরোহিত
পশ্চিম মেদিনীপুরে, ভয়বাহ পথ দুর্ঘটনা, মৃত ৪ পুরোহিত
ওডিশা রাজ্যে নিজেদের বাড়িতে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নেকুরসিনি এলাকায়, ষাট নম্বর জাতীয় সড়কে র ওপর, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের । চারজনই কলকাতায় মন্দিরের পুরোহিত । পুলিশ জানায় যে এই ঘটনাতে আহত হয়েছেন তিনজন । আহতদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

জানা গিয়েছে যে মৃত ও আহতের বাড়ি ওডিশার জলেশ্বর এবং বালেশ্বর এলাকায় । তারা সকলেই কলকাতায় বিভিন্ন মন্দিরের পুরোহিত ।
জানা গিয়েছে যে এখন করোনা আতঙ্কের জেরে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন মন্দির। তার ওপর শুরু হয়েছে লক ডাউন। পশ্চিমবঙ্গের মতো লক ডাউন ঘোষণা করা হয়েছে ওডিশাতেও । এখন কোনও ট্রেন চলাচল করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। তাই এখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন পুজোর সঙ্গে জড়িত সাত জন । ট্রেন বাস না থাকায় এদিন একটি চার চাকা গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন তারা । নেকুরসিনি এলাকায় জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ ।
পুলিশ জানায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি ট্রাক। এই চার চাকা গাড়ি ছিল দ্রুত গতিতে । সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ট্রাকটিতে । পুলিশ জানায় গাড়ির চাকা ফেটে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ট্রাকটিতে । গাড়িটি এত জোরে ছিল যে ধাক্কা মারার পরে সেটি উলটে ছিটকে পড়ে বেশ কিছু দূরে । গাড়িতে থাকা লোকজন ছিটকে পড়ে বাইরে । এলাকার লোকজন এসে উদ্ধার কাজে হাত লাগায়। পুলিশ এসে তাদের নিয়ে যায় বেলদা হাসপাতালে । সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় । আর আহতদের পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications