ঘনকুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা দিঘায়, ইন্ডিকা-লরি সঙ্ঘর্ষে মৃত ৪
ইন্ডিকা গাড়িটি লরিতে এতটাই জোরে ধাক্কা মারে যে সামনের অংশটা পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। তখন কুয়াশাচ্ছন্ন ছিল রাস্তা। তবু কেন গাড়িটির অত গতি ছিল?
পূর্ব মেদিনীপুর, ৯ ডিসেম্বর : ঘনকুয়াশার জেরে দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোররাতে নন্দকুমার-দিঘা রোডে পূর্ব মেদিনীপুরের মরিশদায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। দৃশ্যমানতা কম থাকায় ইন্ডিকা গাড়িটি সরাসরি ধাক্কা মারে লরির পিছনে। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। ইন্ডিকা গাড়িটি লরিতে এতটাই জোরে ধাক্কা মারে যে সামনের অংশটা পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। তখন কুয়াশাচ্ছন্ন ছিল রাস্তা। তবু কেন গাড়িটির অত গতি ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতরা সবাই রামনগরের শঙ্করপুরের বাসিন্দা। চালক-সহ মোট পাঁচজন ছিল গাড়িটিতে। তাঁরা কলকাতা যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি দাঁড়িয়েছিল রাস্তার ধারে। ইন্ডিকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা মারে। গাড়ি চালকের নাম শম্ভু দাস। তাঁর বাড়ি রামনগর এলাকায়।
এই দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে আসে মারিশদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরানোর পর ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।












Click it and Unblock the Notifications