বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু একই পরিবারের ৪ জনের, বিক্ষোভে উত্তাল মঙ্গলকোট

মঙ্গলকোট, ১৬ সেপ্টেম্বর : বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। মৃতদের মধ্যে দু'জন শিশু। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের মঙ্গলকোটে। দুর্ঘটনার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

দিদি ও ভাগ্না-ভাগ্নীকে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিল সাইফুল ইসলাম নামে স্থানীয় এক যুবক। মঙ্গলকোটের বক্সিনগর ন'পাড়ায় কাছে আসতেই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ডাম্পার ধাক্কা মারে বাইকটিকে। বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে বাইকটি। ছিটকে পড়ে আরোহীরাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু-সহ তিনজনের। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় সাইফুলের।

বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু একই পরিবারের ৪ জনের, বিক্ষোভে উত্তাল মঙ্গলকোট

চারজনের দেহই নিয়ে যাওয়া হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁদের দেহ ময়নাতদন্ত হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এদিকে দুর্ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে এলাকা। স্থানীয় জনতা ঘাতক ডাম্পারটিকে আটকায়। চালক ও খালসিকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। আগুন ধরিয়ে দেওয়া হয় ডাম্পারটিতে। ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ। তখন অবরুদ্ধ ওই রাস্তা।

বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নামাতে হয় র‍্যাফ, কমব্যাট ফোর্সও। দমকল এসে আগুন নেভায় ডাম্পারের। চালক ও খালাসিকে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+