বিজেপিতে গোষ্ঠীকোন্দল পৌঁছল শাহের দরবারে! অমিত-বাণীতে জটিলতা কাটার আশায় ৪ সাংসদ

বিজেপিতে গোষ্ঠীকোন্দল পৌঁছল শাহের দরবারে! অমিত-বাণীতে জটিলতা কাটার আশায় ৪ সাংসদ

ক্রমেই বাংলায় বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়তে শুরু করে দিয়েছে। গোটা পরিস্থিতির নাকটীয় মোড়ের পরতে পরতে মুকুল রায় থেকে দিলীপ ঘোষের নাম উঠে আসছে। এই দুই কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে এবার বঙ্গ বিজেপির অন্দরের কোলাহল দিল্লি পর্যন্ত চলে গিয়েছে।

 শাহের দরবারে ৪ সাংসদ

শাহের দরবারে ৪ সাংসদ

বিজেপির অন্দরে দিলীপ বিরোধী ক্যাম্প ক্রমেই বলশালী হচ্ছে। আর তার জেরেই বিধানসভা ভোটর আগে বাংলায় বিজেপির উঠোন অনেকটাই তেতে উঠেছে। এদিকে, খবর দিলীপ বিরোধিতায় মুখর হয়ে , বাবুলের বাড়ির মধ্যাহ্নভোজ মিটতেই দলের ৪ সাংসদ অমিত শাহের দরবারে যান। সেখানে বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে একাধিক অভিযোগ জানানো হয়েছে বলে খবর।

কাজের লোক বনাম কাছের লোক

কাজের লোক বনাম কাছের লোক

বিজেপির রাজ্য সভাপতি দিলীপের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কাজের লোকেদের চেয়ে বেশি কাছের লোকেদের গুরিত্ব দেন। আর সেই মতোই দলের সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও রাজ্যসভাপতির বিরুদ্ধে মুকুল পন্থী নেতাদের ক্ষোভ চাগাড় দিতে থাকে। সেই কথাই অমিত শাহের দরবারে জানানো হয়েছে বলে খবর।

মুকুল ফ্যাক্টর ও বিজেপি

মুকুল ফ্যাক্টর ও বিজেপি

খবর, মুকুল রায়কে দলে আরও সক্রিয় করে তোলা নিয়ে এবার সরব হয়েছেন বাংলার ৪ বিজেপি সাংসদ। আর সেই বার্তা তাঁরা হাইকমান্ডের কাছে তুলে ধরেন। বাংলা রাজনীতির চাণক্য মুকুলের খবর দিল্লি রাজনীতির চাণক্য অমিতের কাছে পৌঁছতেই বঙ্গ বিজেপিতে শোরগোল শুরু হয়েছে। যদি মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউই।

দিল্লি যাননি মুকুল ... কোন সম্ভবনা

দিল্লি যাননি মুকুল ... কোন সম্ভবনা

উল্লেখ্য, দিল্লি থেকে মুকুল রায়কে ইতিমধ্যেই অমিত শাহ ডেকে পাঠিয়েছেন। সেই সূত্র ধরে খবর চাউর হয় যে মুকুল রায় ফের দিল্লি যাচ্ছেন। এমন অবস্থায় শনিবারই জানা যায় যে মুকুল রায় দিল্লি যাচ্ছেন না। ডাক তাঁর কাছে এলে তিনি ডাকে সাড়া দিচ্ছেন না। আর মুকুলের এহেন অবস্থান ঘিরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

মুকুল রায় ফ্যাক্টর ও বাবুলের ভোজ

মুকুল রায় ফ্যাক্টর ও বাবুলের ভোজ

উল্লেখ্য, দলের অন্দরে দিলীপ বিরোধিতার তালিকায় অন্যতম অলিখিত নাম বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ কয়েকদিন আগেই দিলীপ বিরেধী শিবিরকে সঙ্গে নিয়ে দিল্লিতে একটি হাইভোল্টেজ মধ্যাহ্নভোজে বসেন। সেই ভোজের কথা জানতেনও রাজ্য বিজেপির সভাপতি। আর ভোজ , ও ভোজে উপস্থিত নেতাদের নিয়েই চড়েছে জল্পনা। এরপর সাংসদদের শাহের দরবারে যাওয়া নিয়েও বেশ কিছু জল্পনা চরমে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+